বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-সহ উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক পৃথকভাবে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।মঙ্গলবার (১৪ এপ্রিল) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম পাঠনো এক বার্তায় এ তথ্য জানানো হয়।উদযাপন কমিটি সূত্রে, বড় পরিসরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনুষ্ঠানিক উদযাপন করার ঘোষণা দিয়েছে প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় আজ নয় আগামীকাল উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাজসজ্জা ও রঙিন করার জন্য প্রস্তুতি চলছে। দেরিতে সিদ্ধান্ত নেওয়ায় একাংশ শিক্ষার্থী ইতোমধ্যে সমালোচনা করছেন।প্রশাসন শুভেচ্ছাবার্তায় বলা হয়, “নতুন বছর নতুন সম্ভাবনা ও সৃজনশীলতার প্রতীক। শিক্ষা ও গবেষণায় অগ্রগতিতে নববর্ষ আমাদের অনুপ্রাণিত করুক। জ্ঞান-বিজ্ঞান, সততা ও মানবিক মূল্যবোধের চর্চায় আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক আলোর দিশারী। সবার সুখ, শান্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শুভ নববর্ষ ১৪৩৩।”তবে থেমে নাই ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উৎসব। নিজেদের মতো করে বরণ করে নিতে দেখা গেছে। পহেলা বৈশাখের দিন ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ‘পান্তা-ইলিশ উৎসব’-এ মেতেছে শিক্ষার্থীরা। বঙ্গাব্দের ইতিহাস ও পল্লীসংস্কৃতির ধারায় দুইদিনব্যাপী ঐতিহ্যের বিশেষ প্রদর্শনী ঘোষণা দিয়েছে ইবি শাখা ছাত্রশিবির। পাশাপাশি আজ ‘ইবি কালচারাল সোসাইটি’র উদ্যোগে নববর্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পহেলা বৈশাখের কর্মসূচি দোসরা বৈশাখে আয়োজন করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমান বলেন, সবাই আইনের কথা বলে কিন্তু কাজ তো আর আইনের মতো হয় না, বাস্তবতা একটু ভিন্ন। সাধারণত ছুটির দিনে শিক্ষার্থীরা উপস্থিত থাকে না। সেই বিবেচনায় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগামী বছর থেকে বন্ধের দিন হলেও উদযাপনের কথা ভাবা উচিত। কাল বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা করা হবে। তিনি জানান, তবে বাংলা বিভাগের পক্ষ থেকে কতগুলো আয়োজন থাকছে। তন্মধ্যে একটি মানবিক নাটক আছে। ১৮, ১৯, ২০, ২১ শতকে আমাদের জীবনে অপরিহার্য অংশ বিয়ে সংক্রান্ত। বৈশাখী গান আর আবৃত্তি হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে Read more

ভাঙ্গুড়ায় কৃষিপণ্য পরিবহনে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি
ভাঙ্গুড়ায় কৃষিপণ্য পরিবহনে জনপ্রিয় হয়ে উঠছে ঘোড়ার গাড়ি

পাবনার ভাঙ্গুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে এক সময় গ্রাম-বাংলার পথে প্রান্তরে ছুটে চলা ঘোড়ার গাড়ি। যান্ত্রিক বাহনের দৌরাত্ম্যে উপজেলার অধিকাংশ রাস্তাঘাটে Read more

মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

এক বছর আগে শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের পটভূমিতে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বৃহস্পতিবার (৩১ Read more

যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রাশিয়ার তেলবাহী জাহাজ
যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে কিউবায় যাচ্ছে রাশিয়ার তেলবাহী জাহাজ

কিউবায় চলমান জ্বালানি সংকটের মধ্যে রাশিয়ার একটি তেলবাহী জাহাজ দেশটিতে পৌঁছানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন কোস্ট গার্ড জানায়, প্রায় ৭ লাখ Read more

শিক্ষার্থীর সাথে অশ্লীল আচরণের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত
শিক্ষার্থীর সাথে অশ্লীল আচরণের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নতুন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমানের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অশ্লীল আচরণ ও Read more

মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর মতিঝিলে একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।শনিবার (১৭ মে) ফায়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন