বরিশালে মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা সহ নানা অভিযোগে ভিত্তিতে  ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যলয়ের কর্মকর্তারা।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশাল নগরীর বান্দরোড এলাকা এ অভিযান পরিচালনা করা হয়।মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, ‘জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা দীর্ঘদিন ধরে নগরীর একাধিক ডায়াগনস্টিক সেন্টারে নজরদারি চালায়। সেই সূত্র ধরে প্রায় চার ঘন্টা।অভিযান চালিয়ে ৮ টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।’যার মধ্যে নগরীর বান্দ রোডের শের-ই-বাংলা মেডিকেলের সামনে আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪০ হাজার, হেলথ এইট মেডিকেল সার্ভিসেস থেকে ১০ হাজার, নোভা মেডিকেল সার্ভিসেস থেকে ১০ হাজার, ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪৫ হাজার, বরিশাল সিটি জেনারেল হসপিটাল থেকে ২০ হাজার, গেইন ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টার থেকে ৭ হাজার, নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেস থেকে ৫০ হাজার ও রংধনু ডায়াগনস্টিক সেন্টার থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।ভোক্তা সংরক্ষণ অধিদফতরের ওই কর্মকর্তা আরও জানান, ‘ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।  অভিযানে এনএসআইয়ের জেলা কার্যালয়ের কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা ও বিভাগীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে: নাহিদ ইসলাম
তরুণদের সামরিক ট্রেনিং করাতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে। তাদের সামরিকভাবে ট্রেনিং করতে Read more

জ্বালানি সংকটের অজুহাতে আমতলীর কৃষি রেডিও বন্ধ, বিপাকে উপকূলবাসী
জ্বালানি সংকটের অজুহাতে আমতলীর কৃষি রেডিও বন্ধ, বিপাকে উপকূলবাসী

জ্বালানি সংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮ এফএম বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ১ এপ্রিল কৃষি তথ্য সার্ভিস, Read more

নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ
নভেম্বরেই নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের অন্যতম দাবি ছিল বর্তমান ইউনিফর্ম পরিবর্তন করা। সেই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, Read more

পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব
পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান Read more

আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস
আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস

আজ ১০ নভেম্বর, ‘হিসাববিজ্ঞান দিবস। সারা বিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মানার্থে Read more

বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি
বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি

টানা বৃষ্টিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কোটি কোটি টাকার পণ্য পানিতে ডুবে নষ্ট হওয়ার পর এবার নড়েচড়ে বসেছে বন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন