মধ্যপ্রাচ্যে যাই ঘটুক না কেন, হরমুজ প্রণালি বন্ধ করা উচিত হয়নি বলে মনে করে এলএনজি রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কাতার। শান্তি প্রতিষ্ঠা নিয়ে চলমান অগ্রগতির দিকে ইঙ্গিত করে দেশটি ‘ফ্রোজেন কনফ্লিক্টের’ বিষয়ে অংশীদারদের সতর্ক করেছে।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা বিশ্বাস করেন এই প্রণালি কখনোই বন্ধ হওয়া উচিত হয়নি। এই অঞ্চলে যাই চলুক না কেন, এটি অবিলম্বে খুলে দেওয়া উচিত।আল-আনসারি বলেন, ‘আমরা চাই না অদূর ভবিষ্যতে এই অঞ্চলে আবার শত্রুতা শুরু হোক। আমরা কোনো ফ্রোজেন কনফ্লিক্ট চাই না।’ আন্তর্জাতিক রাজনীতিতে ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ বলতে জটিল এক পরিস্থিতিকে বোঝানো হয়। যেখানে সংঘাত একেবারে থেমেও যায় না, আবার পুরোদমেও চলে না। সংঘাতের মাত্রা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে বাড়ে বা কমে।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা এই যুদ্ধের টেকসই অবসান দেখতে আগ্রহী।’ হোয়াইট হাউসের পক্ষ থেকে স্থানীয় সময় সোমবার জানানো হয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়া সংক্রান্ত ইরানের সবশেষ প্রস্তাবটি যাচাই-বাছাই করা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস
আবারও বিশ্বজয় করেছেন হাফেজ আনাস

আবারও বিশ্বজয় করেছেন রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক।মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম Read more

যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী, যা বললেন অপু
যুক্তরাষ্ট্রে রোমান্টিক মুডে শাকিব-বুবলী, যা বললেন অপু

একদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রোমান্টিক মুডে সময় কাটাচ্ছেন শাকিব-বীর-বুবলী। অন্যদিকে, ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। রবিবার Read more

আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন খাদ্য উপদেষ্টা
আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম ঘুরে দেখলেন খাদ্য উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী Read more

চকরিয়ায় নকলের অভিযোগে তিন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
চকরিয়ায় নকলের অভিযোগে তিন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

কক্সবাজারের চকরিয়ায় এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে নকলের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।রবিবার (২৬ এপ্রিল) চকরিয়া উপজেলার বদরখালী কলেজ কেন্দ্র Read more

পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার
পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় ব্যাটারি চালিত বিভাটেকসহ চালক রিয়াজ (৩৫) নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াজ পাথরঘাটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন