বরগুনার পাথরঘাটায় ব্যাটারি চালিত বিভাটেকসহ চালক রিয়াজ (৩৫) নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াজ পাথরঘাটা সদর ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মতি হাওলাদারের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, রিয়াজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বড় ভাইয়ের নতুন রিকশা নিয়ে রাস্তায় বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাত ৯টার দিকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরিবারের তল্লাশি ও সারারাত খোঁজার পরেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরদিন রিয়াজের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কাজিরহাট এলাকার ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া হোগলপাতি এলাকায় তার চালানো বিভাটেকটি ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।রিয়াজের এলাকায় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। জনগণের নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। একটি বিভাটেকের ব্যাটারির মূল্য কি একটি জীবন? খুনিদের কাছে জীবনের চেয়ে কি ব্যাটারির মূল্য বেশি? এলাকাবাসীদের দাবি, খুনিদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান জানান, লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে ভাতিজা হত্যার মামলার আসামি চাচা গ্রেপ্তার
রাজশাহীতে ভাতিজা হত্যার মামলার আসামি চাচা গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা অটোচালক কাউসার আহমেদ রকি হত্যা মামলার প্রধান ও Read more

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা!
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা!

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ Read more

শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ বিশ্বনেতা
শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ বিশ্বনেতা

শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে বেইজিংয়ে Read more

অবশেষে প্রাথমিকের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত
অবশেষে প্রাথমিকের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত

দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কেন্দ্রীয় শহীদ Read more

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া-লাহিড়ী Read more

যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ দুই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল উত্তোলন ও বিক্রিতে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন