একদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রোমান্টিক মুডে সময় কাটাচ্ছেন শাকিব-বীর-বুবলী। অন্যদিকে, ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় তাকে দেখা যায় ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে।লেখক সিফাত নুসরাতের নতুন বই অগ্নিকন্যা উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ শোবিজ অঙ্গনের অনেকে।অনুষ্ঠানে অপুর সঙ্গে ব্যক্তিগত আলাপের প্রসঙ্গে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, ‘কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে-এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমনও হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’শাকিব খানের প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি গত ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’অপু বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী, যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।’আব্রাম খান জয়কে নিয়ে নিজের মাতৃত্ব ভাবনার প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে আমার জীবনের সফলতা সেদিনই আসবে যেদিন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করতে পারবো। দর্শক ও ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ, তারা যেন সবসময় ভালোবাসা ও দোয়া দিয়ে আমাকে ভরিয়ে রাখেন।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১
নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১

নেত্রকোনার বারহাট্টায় ৬টি পিকআপ ভ্যানে ৩২ ভারতীয় গরুসহ আলমগীর মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।রবিবার (১১ জানুয়ারি) Read more

নিজ এলাকায় মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা
নিজ এলাকায় মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ২০২৪ সালের ৯ আগস্ট। এরপর প্রথমবারের মতো নিজ এলাকায় আসলেন উপদেষ্টা ফরিদা Read more

বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু
বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু

প্রায় ৩০ বছর আগে পাকিস্তানে বেনজির ভুট্টোর শাসনের সময় সম্পর্ক তৈরি করা হয়েছিল ছিল দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ও Read more

মির্জাপুরে বটি দিয়ে জবাই করে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
মির্জাপুরে বটি দিয়ে জবাই করে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা নামে এক গার্মেন্টস কর্মীকে তার স্বামী সুজন মিয়া বটি দিয়ে জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত Read more

কুমিল্লায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৩ যুবক কারাগারে
কুমিল্লায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৩ যুবক কারাগারে

কুমিল্লার লাকসামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা Read more

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। প্রতিবছর ১১ অক্টোবর দিবসটি পালন করে থাকে বিশ্ব। দিবসটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত। এবার কন্যাশিশু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন