যশোরের কেশবপুর পৌরসভার সাহাপাড়ায় গৌরী রানী (৬৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ বাড়ি থেকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। গৌরী রানী সাহাপাড়ার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী। খুনের সাথে জড়িত সন্দেহে পুলিশ তার মেয়ে সাধনা ওরফে দিপ্তী অধিকারীকে আটক করেছে। জানা গেছে, গত ৪ দিন আগে মানসিক ভারসাম্যহীন রোগী সাধনা ওরফে দিপ্তী শ্বশুর বাড়ি মণিরামপুর থেকে তার মা গৌরী রানীর কাছে চলে আসেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বিবস্ত্র হয়ে বাড়ির সামনে ঘুরছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দীপ্তিকে স্বামীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী সাহাপাড়ায় যান। তিনি বাড়ির দুইতলায় গিয়ে গৌরী রানীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে সাধনা ওরফে দিপ্তীকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি জব্দ করা হয়েছে।এ সময় মায়ের হত্যাকারী সাধনাকে পুলিশ আটক করেছে। এলাকাবাসী জানায়, সাধনা অধিকারী মানসিক বিকারগ্রস্ত। গত ৮/১০ বছর ধরে তার চিকিৎসা চলছে। কেশবপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মানসিক বিকারগ্রস্ত সাধনা তার মা গৌরী রানীকে খুন করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্ঘটনার কবলে ঢাবি শিক্ষার্থীবাহী বাস, আহত ৮
দুর্ঘটনার কবলে ঢাবি শিক্ষার্থীবাহী বাস, আহত ৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত Read more

ক্লাব বিশ্বকাপের আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল-সিটি
ক্লাব বিশ্বকাপের আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল-সিটি

যুক্তরাষ্ট্রে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে দুই ইউরোপীয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। বুধবার (১৮ জুন) Read more

বরগুনায় পাঁচ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ, ভোগান্তিতে পর্যটকরা
বরগুনায় পাঁচ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ, ভোগান্তিতে পর্যটকরা

বরগুনার তালতলীতে উচ্চতা জটিলতায় পাঁচ বছরেও শেষ করতে পারেনি টেংরাগিরি ইকোপার্কে যাওয়ার একমাত্র সেতুটির নির্মাণ কাজ। এতে পর্যটক শূন্য হয়ে Read more

গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে Read more

গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে
গোলাপগঞ্জের পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১০৪ জনে। সামনে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন