পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) সিনেটে ভাষণ দিতে গিয়ে এ কথা জানান তিনি। খবর ডনের।এর আগে, দুই প্রতিবেশীর সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়। যেখানে উভয় পক্ষ যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে সম্মত হয়। দুই দেশের মধ্যে খুব শিগগিরই রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে বলেও ইঙ্গিত দেন পাক পররাষ্ট্রমন্ত্রী।ইসহাক দার বলেন, ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে, ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তখন ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ শেষ পর্যায়ে থাকায় পাকিস্তানও যুদ্ধবিরতিতে সম্মত হয়।তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কারও কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেনি।কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায় ভারত। এতে পাকিস্তানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালায় পাকিস্তান। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের।দুই দেশের মধ্যে টানা চার দিন ধরে সংঘাতের পর গত ৯ মে পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ।১২ মে হটলাইনে যোগাযোগ করেন ভারত-পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তাব্যক্তিরা। এতে ১৪ মে পর্যন্ত বাড়ানো হয় যুদ্ধবিরতি। এখন জানা গেলো, যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে ১৮ মে পর্যন্ত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার। এই খবর তার পরিবার এবং Read more

অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা
অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে আগামীকাল রোববার (০৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের Read more

কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ট্রেন চলাচল বন্ধ থাকে। Read more

আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?
আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজে’ বিএসসি ইন নার্সিং কোর্সে ২০ জন শিক্ষার্থী ভর্তি হন। Read more

ভালুকায় পৃথক অভিযানে মাদক ও নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ৩
ভালুকায় পৃথক অভিযানে মাদক ও নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ৩

ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২২ জুন) রাতে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পের Read more

দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!
দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

মাদারীপুরে স্বামী দ্বিতীয় বিয়ে করার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওই ব্যক্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন