টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রাতভর নির্যাতনের পর হাত-পা বাঁধা অবস্থায় তাকে ধানক্ষেতে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার জিগাতলা গ্রামের রাউৎবাড়ি এলাকায় এক নারী ধানক্ষেতে গাছের ডালপালা কুড়াতে গিয়ে ওই তরুণীকে হাত-পা বাধা ও বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন এবং প্রায়ই এলাকায় ঘোরাফেরা করতেন। সোমবার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি ঘরের ভেতরেই আছেন।উদ্ধারের সময় তরুণীর মধ্যে আতঙ্কের ছাপ দেখা যায়। তিনি ভীতসন্ত্রস্ত অবস্থায় ছিলেন এবং মানুষের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়ছিলেন।ভুক্তভোগীর পরিবার দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকের বিস্তার ঘটেছে এবং এই ঘটনার সঙ্গে মাদকসেবীদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।ঘটনার বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ইখা
Source: সময়ের কন্ঠস্বর
