কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাতীয় সংসদে অভিযোগ দিয়ে বলেছেন, বিরোধীদলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করতে পারে না। তিনি এ বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমিরকে ইঙ্গিত করে।তার এ মন্তব্যের পর সংসদে বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।হট্টগোলের মধ্যেই ফজলুর রহমান বলেন, আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে, তাহলে তিনি ডাবল অপরাধ করছেন।তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে এক মাসের গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে খাটো করা হয়। তখন মনে হয়, হয়তো আমি মরে গেলেই ভালো হতো।প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং পরবর্তী সময়ে জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন।সংসদে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান আরও বলেন, এই বাংলায় শুধু বেলি-চামেলি বা জুঁই ফুল ফোটে না, রক্তজবাও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও আছে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধারা জয়ী হবে, রাজাকাররা কোনো দিন জয়ী হতে পারবে না।সবশেষে তিনি বলেন, আমার বক্তব্যের পর তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করিনি? বিরোধী দলে যারা বসে আছেন, তাদের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে, অথচ তারা নিজেদের সভ্য দাবি করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) সংবাদমাধ্যম সিএনবিসি Read more

নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে। ঘটনা ঘটেছে সোমবার (৬ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলার Read more

কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতীয় ৩ নাগরিককে পুশইন করল বিএসএফ
কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতীয় ৩ নাগরিককে পুশইন করল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ৩ নাগরিককে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিরুদ্ধে।রোববার (২৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার শৌলমারী Read more

অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে নার্সের টিকটক
অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে নার্সের টিকটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে এক নার্সের টিকটক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। Read more

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯
তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯

দক্ষিণ তুরস্কের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী এবং এক শিক্ষক নিহত হয়েছেন। ওই হামলায় আরও বেশ কয়েকজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন