নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে। ঘটনা ঘটেছে সোমবার (৬ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।নিহত যুবকের নাম শুভ চক্রবর্তী (১৮) সে রাবান গ্রামের সুজন চক্রবর্তীর ছেলে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের একটি প্লাস্টিক কারখানর শ্রমিক ছিলেন।নিহতের বাবা সুজন চক্রবর্তী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘোড়াশাল পৌর এলাকার চামড়ার গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সাথে প্রেম করে বিয়ে হয় শুভ চক্রবর্তীর। তাদের সংসারে দ্রুব চক্রবর্তী নামে আট মাসের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ে হওয়ার পর মাঝে মধ্যে তাদের কথা কাটাকাটি হতো। গতকাল রোববার বিকেলে স্ত্রী স্বর্ণা চক্রবর্তী শিশু সন্তানকে নিয়ে স্বামীকে বাসায় রেখে বাপের বাড়ি বেড়াতে যায়। পরে রাতের কোন একসময় ঘরের ভিতরে দরজা বন্ধ করে ধন্নার (বিম) সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শুভ চক্রবর্তী।পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে ছেলের খাবার দুধ নিতে স্বামীর বাড়িতে আসেন নিহত শুভ চক্রবর্তীর স্ত্রী স্বর্ণা চক্রবর্তী। পরে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখে অনেক ডাকাডাকি করেও স্বামীর সাড়াশব্দ পায়নি। এসময় স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে শুভ চক্রবর্তীর মরদেহ ঘরের ধন্নার সাথে ঝুলতে দেখেন। পরে এ ঘটনার খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নার তদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আত্মহত্যার কারণ উদঘাটনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট
নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশটির প্রশাসনের উচিত নিজেদের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ Read more

আসন্ন নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার
আসন্ন নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। Read more

ঢাকা-দিল্লির খোলামেলা আলোচনা দরকার: হাইকমিশনার রিয়াজ
ঢাকা-দিল্লির খোলামেলা আলোচনা দরকার: হাইকমিশনার রিয়াজ

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের কঠিন ও স্পর্শকাতর বিষয়গুলো আর এড়িয়ে না গিয়ে খোলামেলা এবং আন্তরিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর Read more

সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের
সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশে ভোজ্যতেল পরিশোধনকারী ও বিপণনকারীরা Read more

মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস
মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস

মা ইলিশ রক্ষায় টানা অভিযানে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। গত ১৭ দিনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন