চাঁদপুরে সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের অনিয়মসহ বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাবারের মেনু অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে না।এছাড়াও দেখা যায়, সপ্তাহের সোমবার দুপুরের খাবার ও রাতে যেখানে ১০৫ গ্রাম ওজনের বড় মাছের পিস দেওয়ার কথা, সেখানে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ৫০-৬০ গ্রাম ওজনের ছোট মাছ, যা অনেক ক্ষেত্রে সংরক্ষিত (ফ্রিজের) বলে অভিযোগ রয়েছে।বিদ্যালয়ে উপস্থিত বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীরা ইশারার মাধ্যমে জানান, তারা প্রতিদিন পর্যাপ্ত খাবার পান না এবং খাবারের মানও নিম্নমানের। সম্প্রতি খাবারের মান ও পরিমাণ নিয়ে অসন্তোষের জেরে শিক্ষার্থীরা বাবুর্চিকে মারধর করেছে বলেও জানা যায়।এছাড়া, গত সপ্তাহে রাতে খাবারের পরিমাণ নিয়ে বিরোধের জেরে ধর্মীয় শিক্ষক কবির আহমেদ ও নৈশ প্রহরী মোঃ এনামুল হকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে শিক্ষক কবির আহমেদের মাথা ফেটে যায় এবং নৈশ প্রহরী এনামুল হক এর শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ হ্যাপি আক্তার প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন, যার ফলে সার্বিক ব্যবস্থাপনায় দুর্বলতা দেখা দিয়েছে।এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ হ্যাপি আক্তার অভিযোগগুলোর কিছু অংশ স্বীকার করে বলেন, তিনি বিদ্যালয়কে নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি। তবে ছোট সন্তান থাকার কারণে সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হতে কিছুটা সমস্যা হয় বলেও জানান। এছাড়া, রাতে নারী হিসেবে কর্মস্থলে অবস্থান করা তার পক্ষে কঠিন বলেও তিনি উল্লেখ করেন।খাবারের অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান লক্ষী নারায়ণ ভান্ডারের প্রোপাইটর ভরত চন্দ্র ঘোষের মোবাইলে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।এ বিষয়ে চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, এর মধ্যে কয়েকটি ঘটনার বিষয়ে আমি জেনেছি সেগুলোর বিষয়ে আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ কর‌ব। অন্যান্য বিষয়গুলো জেনে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে: ফখরুল
দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে: ফখরুল

দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল Read more

নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা অর্থদণ্ড ও ৬ Read more

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে Read more

বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি
বাঘায় জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর পূর্ব পাড়া গ্রামে সোমবার (৪ মে) দিবাগত রাতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা।  জানা Read more

রাশিয়ার পর এবার ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল চীন
রাশিয়ার পর এবার ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা দিল চীন

ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ করার পর দেশটির পাশে থাকার কথা জানিয়েছে চীন। তবে কী ধরনের সহায়তা দেওয়া হবে Read more

সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর
সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী স্বামী-স্ত্রীকে লাঞ্ছিত ও তাদের উপর  হামলায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন