সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী স্বামী-স্ত্রীকে লাঞ্ছিত ও তাদের উপর  হামলায় জড়িত কর্মকর্তা কর্মচারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বিক্ষোভ শেষে উশৃঙ্খল কিছু বিক্ষোভকারী রবীন্দ্র কাছারিতে প্রবেশ করে ভাঙচুর চালায়।আজ মঙ্গলবার (১০ই জুন) বেলা ১১টায় শাহজাদপুর প্রেসক্লাবের সামনে শাহজাদপুরের সর্বস্তরের জনতার ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।পরে বিক্ষোভকারীরা রবীন্দ্র কাছারি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু উশৃঙ্খল ব্যক্তি রবীন্দ্র কাছারি বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। এসময় বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকেও মারধর করা হয়। জানা যায়, গত রোববার (৮ জুন) পৌর শহরের রুপপুর নতুন পাড়ার আমজাদ হোসেনের ছেলে দুবাই প্রবাসী শাহনেওয়াজ সোহান (৩০) তার স্ত্রী সুইটি আক্তার (২২) ও ভাতিজা রোহান (৪) রবীন্দ্র কাছারি বাড়িতে বেড়াতে যান। ফেরার পথে রবীন্দ্র কাছারি বাড়ির এক কর্মচারীর সাথে সোহানের বাকবিতন্ডা হলে স্ত্রী ও ভাতিজা সহ সোহানের উপরে দায়িত্বরত কয়েকজন কর্মচারী হামলা চালায়।পরে রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়ান মাহবুবুর রহমানের নেতৃত্বে সোবহানকে অডিটোরিয়ামে ভেতরে নিয়ে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ কারীরা রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টোডিয়াম মোঃ মাহবুবুর রহমান ও হামলায় জড়িত কর্মচারীদের শাস্তি এবং অপসারণ দাবি করেন।এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলী বলেন, ‘কাছারি বাড়িতে নৈরাজ্যের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব
পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব

কোরবানির ঈদের আগে পশুহাটের দিন চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাসের মধ্যে বাড়ছে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য। বিশেষ করে Read more

শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার
শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার

ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৫ মে) Read more

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক
কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক

কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাইকে দেশটির রাজধানী বোগাতার এক জনসভায় গুলি করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে Read more

গত এক বছরে বাকৃবির নতুন প্রশাসনের বহিষ্কারনামা প্রকাশ
গত এক বছরে বাকৃবির নতুন প্রশাসনের বহিষ্কারনামা প্রকাশ

র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ, উচ্ছৃঙ্খল আচরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার গণহত্যার উসকানি, শিক্ষক ও শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে Read more

তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন খানের বিরুদ্ধে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ Read more

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ডাকাতি করার সরঞ্জাম, পুলিশের পোশাক, ওয়াকিটকিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন