কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রেইভে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী শিশুসহ দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক।নিহতরা হচ্ছেন, মোটরসাইকেল চালক হোসেন আহমদ (৩০) ও সদর ইউনিয়নের রাজারছড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের পুত্রশিশু রকিব উল্লাহ (১৩)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা সময়ের কন্ঠস্বরকে জানান, দুর্ঘটনায় পথচারী শিশুসহ মোটরসাইকেলে থাকা এক আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পথচারী শিশুটি মারা যায়।এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তী আইনী প্রদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
