মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি হারুন ইজহার। সাক্ষাৎকালে তিনি প্রতিমন্ত্রীকে পবিত্র কুরআন শরীফ উপহার দেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দু’জনের মধ্যে ধর্মীয় বিষয়াবলি, দেশ-সমাজের সার্বিক পরিস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।সাক্ষাতে তারা একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন উভয়েই।সাক্ষাৎ শেষে উভয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পরে সৌহার্দ্য ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রীকে পবিত্র কুরআন শরীফ উপহার দেন মুফতি হারুন ইজহার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু
গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ Read more

গাজায় ফের গণহত্যা শুরু করতে অজুহাত খুঁজছেন নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
গাজায় ফের গণহত্যা শুরু করতে অজুহাত খুঁজছেন নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনটাই অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Read more

দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির
দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে জামায়াত আমির

দীর্ঘ এক মাসেরও বেশি সময় অসুস্থ থাকার পর আবারও জনসম্মুখে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ Read more

গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্ধশত নেতাকর্মী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতা বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে Read more

তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি
তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি

তিন বোনের আদরের একমাত্র ছোট ভাই আমির হামজা। পড়াশোনা করত মাদ্রাসায়। পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে সে হাল ধরবে, বোনদের Read more

খুলনায় বিষাক্ত ‘দেশি মদ’ পানের পর ৫ জনের মৃত্যু
খুলনায় বিষাক্ত ‘দেশি মদ’ পানের পর ৫ জনের মৃত্যু

খুলনা নগরীর বয়রা শেরের মোড় এলাকায় ‘দেশি মদ' পানের পর চার জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে গুরুতর অবস্থায় তাদের খুলনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন