কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র,গুলি ও ইয়াবার চালান উদ্ধার করেছে।সোমবার (২৭ এপ্রিল) বিকালের দিকে এক প্রেস বার্তার মাধ্যমে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন জেলা নৌবাহিনীর মিডিয়া সেলে দায়িত্বরত কর্মকর্তা। তিনি জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে টেকনাফে কর্মরত নৌবাহিনীর একটি চৌকষ দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা মাদক কারবারে জড়িত দেলোয়ার নামে এক ব্যাক্তির বসত বাড়ির আঙ্গিনার মাটির নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বস্তাবন্দি অবস্থায় অস্ত্র,গুলি ও ইয়াবার চালান উদ্ধার করতে সক্ষম হয়। তবে অভিযান চলাকালীন সময়ে জড়িত কোন অপরাধীকে আটক করতে পারেনি অভিযানিক দলের সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে জি-৩ (G-3)রাইফেল ২টি, এমএ-১ (MA-1) রাইফেল ১টি, ম্যাগাজিন ৮টি, তাজা গুলি ১৯০ রাউন্ড,খালি কার্তুজ ১০ রাউন্ড ও ২৮ হাজার ইয়াবা। গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য নৌবাহিনীর চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।সোমবার Read more

পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী
পোল্যান্ডের সীমান্তে কড়াকড়ি, তল্লাশির মুখে লাখো অভিবাসী

জার্মানির সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করার প্রথম সপ্তাহে অন্তত ২৪ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দিয়েছে দেশটির সীমান্তরক্ষীরা। Read more

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো: ঢাবি ভিসি
ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে সব বলে দেবো: ঢাবি ভিসি

এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশবিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র Read more

পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড
পাকুন্দিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে মো. জুবায়েত (২৪) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।শনিবার (১৭ Read more

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বিভাগগুলো হচ্ছে- রংপুর, Read more

পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন