ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন।ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদির এই মন্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। তিনি বলেছেন, ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।”ইরানি এই জেনারেল ‌‌‘‘পূর্ণাঙ্গ বিজয়’’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনও আলোচনায় কোনও ধরনের ছাড় দেওয়ার বিষয়ে সতর্ক করতেই ইরানি সামরিক বাহিনীর অবস্থানের বিষয়ে তিনি ধারণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর
৬০মত জন্মদিনে ‘কিং’-এর টাইটেল উন্মোচন বলিউড বাদশাহর

বলিউডের ‘বাদশাহ’, ‘কিং খান’, ‘রোমান্স কিং’ সব উপাধির মালিক– শাহরুখ খান আজ ৬০ বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষে ভারতে Read more

পানিবন্দি আড়াই’শ পরিবার পেল ত্রাণ সহায়তা
পানিবন্দি আড়াই’শ পরিবার পেল ত্রাণ সহায়তা

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দি ২৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।মঙ্গলবার (১৯ আগস্ট) Read more

ড্রামের মধ্যে পাচার হচ্ছিলো গাঁজা
ড্রামের মধ্যে পাচার হচ্ছিলো গাঁজা

প্লাষ্টিকের ড্রামের মধ্যে অভিনব পন্থায় ১০ কেজি গাঁজা পাচারের সময় পুলিশের হাতে মাদক সম্রাট গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের Read more

সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এ যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। Read more

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান
আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান

আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৬ এপ্রিল) মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে Read more

হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে দুটি মুদি দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন