সিরাজগঞ্জের শাহজাদপুরের চর নবীপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করায় গত ২০ দিন যাবৎ অবরুদ্ধ অবস্থায় ছিল ২টি বাড়ির সদস্যরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গত ১৭ এপ্রিল একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে উল্লেখ করা হয় স্থানীয় করতোয়া ডিগ্রী কলেজের মালিকানাধীন জায়গা দিয়ে স্থানীয় ইউসুফ আলী, রফিক প্রামাণিকের বাড়ির সদস্যরা দীর্ঘদিন যাবৎ চলাচল করতো।সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে তাদের চলাচল বন্ধ করে দেয়। ভিডিওটি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন এর নজরে এলে প্রথমে তিনি একজন প্রতিনিধি পাঠান। তাতেও অবরুদ্ধ অবস্থার উন্নতি না হ‌ওয়ায় আজ সোমবার ২৭ এপ্রিল বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন সরেজমিনে উপজেলার চর নবীপুর শ্যামলী পাড়ায় উপস্থিত হন। পরে ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, গারাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ, সচিব আব্দুল হালিম, কম্পিউটার অপারেটর শ্যামল ও বেশকিছু গ্রাম পুলিশ।এসময় ইউএনও মাশফিকা হোসেন ভুক্তভোগী রিমা খাতুন, মনিরা খাতুন ও নয়ন খাতুনের সাথে কথা বলেন এবং সরেজমিনে পরিদর্শন করেন। পরে রাস্তা বন্ধ করার দায়ে অভিযুক্ত প্রতিবেশী মিনা খাতুনের সাথে কথা বলেন। এসময় ইউএনও’র নির্দেশে রাস্তার বেড়া ভেঙে দিয়ে ভুক্তভোগী পরিবারের চলাচলের জন্য ১০ফিট রাস্তা বের করে দেন।তিনি আরও বলেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুইটি বাড়ি সদস্যরা অবরুদ্ধ রয়েছে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়। বিষয়টি সমাধান না হ‌ওয়ায় আজ আমি নিজেই থানার ওসি সহ ঘটনাস্থলে উপস্থিত হয়। চলাচলের পথ একটি মৌলিক অধিকার যা কেউ হরণ করতে পারে না, তাই উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য রাস্তা অবমুক্ত করে দেওয়া হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান ‘সম্মান দেখিয়ে’ আরও ২০ জাহাজ তেল দিচ্ছে: ট্রাম্প
ইরান ‘সম্মান দেখিয়ে’ আরও ২০ জাহাজ তেল দিচ্ছে: ট্রাম্প

ইরান ‘সম্মান দেখিয়ে’ যুক্তরাষ্ট্রকে আরও ২০টি তেলবাহী জাহাজ পাঠাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) Read more

চাটমোহরে ভেজাল দুধের মিলে প্রশাসনের অভিযান, ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ
চাটমোহরে ভেজাল দুধের মিলে প্রশাসনের অভিযান, ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের দুধের মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও দুধ Read more

নারীকে গুমের হুমকি দিয়ে বিপাকে ব্রাজিলিয়ান ফুটবলার
নারীকে গুমের হুমকি দিয়ে বিপাকে ব্রাজিলিয়ান ফুটবলার

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার ডেভিড লুইজের বিরুদ্ধে এক নারীকে গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগ করার পর আদালত Read more

বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা
বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা

১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার জন্য একটি রাজনৈতিক দলকে দায়ী করার সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল Read more

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি: প্রেস সচিব
দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (০১ আগস্ট) সকালে Read more

জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ তিন শতাধিক পেট্রোল পাম্প
জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ তিন শতাধিক পেট্রোল পাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে ফিলিপাইন জুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং এর ফলে দেশটির তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন