ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে ফিলিপাইন জুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং এর ফলে দেশটির তিন শতাধিক পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছে।সরকারি পর্যবেক্ষক দল সোমবার (৩০ মার্চ) জানিয়েছে, সরবরাহ ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপের কারণে অনেক স্টেশনে এখন আর কোনো জ্বালানি অবশিষ্ট নেই। ফিলিপাইন ন্যাশনাল পুলিশের পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী, আজ পর্যন্ত দেশজুড়ে মোট ৩৬৫টি ফিলিপিনো পেট্রোল স্টেশন সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের প্রভাব ফিলিপাইনের অভ্যন্তরীণ বাজারে পড়তে শুরু করে, যা এখন ভয়াবহ রূপ নিয়েছে।চলমান এই সংকটের ফলে ফিলিপাইনের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে এবং যাতায়াত খরচ থেকে শুরু করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে দেশটিতে জ্বালানি তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং সরবরাহকারী দেশগুলোর পক্ষ থেকে পর্যাপ্ত তেল না আসায় এই অভাব দেখা দিয়েছে। অনেক পাম্প মালিক লোকসান এড়াতে এবং পর্যাপ্ত মজুদ না থাকায় সাময়িকভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। পুলিশ ও প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যাতে এই সংকটকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়।বিশ্লেষকদের মতে, ফিলিপাইনের মতো আমদানিনির্ভর দেশগুলোর জন্য এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়া চরম অর্থনৈতিক বিপর্যয়ের সংকেত। দেশটির পরিবহন খাত ইতিমধ্যেই এই উচ্চমূল্যের কারণে স্থবির হয়ে পড়ছে এবং অনেক চালক তাদের যানবাহন চালানো বন্ধ করে দিয়েছেন। সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালালেও বিশ্বব্যাপী তেলের উচ্চমূল্য ও সরবরাহ ঘাটতির কারণে তা যথেষ্ট হচ্ছে না। আপাতত ৩ শতাধিক স্টেশন বন্ধ হয়ে যাওয়াকে একটি বড় ধরনের সংকটের শুরু হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা, যা অদূর ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক বছরে কাঙ্ক্ষিত সাংগঠনিক শক্তি তৈরি হয়নি: নাহিদ ইসলাম
এক বছরে কাঙ্ক্ষিত সাংগঠনিক শক্তি তৈরি হয়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, প্রতিষ্ঠার এক বছর পর সাংগঠনিক দিক থেকে দলের কাঙ্ক্ষিত শক্তি অর্জন Read more

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল সার্বিয়া

আগাম নির্বাচন ও প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে দেশটির শিক্ষার্থী ও বিরোধীরা। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি Read more

ইসরায়েলি সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি
ইসরায়েলি সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় মার্কিন প্রেসিডেন্টের ভাষণ বাধাগ্রস্ত Read more

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে Read more

পাসের হারে টানা ১০ বছর এগিয়ে ছাত্রীরা
পাসের হারে টানা ১০ বছর এগিয়ে ছাত্রীরা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। Read more

ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা
ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা

লাগামহীন ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের দামেই উত্তাপ। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন