পাবনার ভাঙ্গুড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে উপজেলার বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে জয়লাভ করে চর-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি বালিকা দলের ম্যাচে ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-২ হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টে উপজেলা পর্যায় থেকে বিজয়ী দু’টি দলই জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।এতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। প্রাথমিক স্তর থেকেই এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা।এ সময় ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী, ভাঙ্গুড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব:) মাহবুব উল আলম বাবলু, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনো ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রোববার Read more

যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি
যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি

যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে সমর্থন দিতে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে চেচেন Read more

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে আজ (শনিবার) বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এদিন পিএসএলে শরিফুল-রানাদের পেশোয়ার লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির সঙ্গে। এ ছাড়া Read more

নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা
নড়াইলে ১০ বছরেও চালু হয়নি সেচ পাম্প, বিপাকে কৃষকেরা

নড়াইল সদর উপজেলার কমলাপুর ও গন্ধবখালী এলাকায় বিগত ১০ বছর ধরে দুটি সেচ পাম্প বন্ধ থাকায় জমি চাষে হিমশিম খাচ্ছেন Read more

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন