সিরাজগঞ্জের শাহজাদপুরের চর নবীপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করায় গত ২০ দিন যাবৎ অবরুদ্ধ অবস্থায় ছিল ২টি বাড়ির সদস্যরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গত ১৭ এপ্রিল একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে উল্লেখ করা হয় স্থানীয় করতোয়া ডিগ্রী কলেজের মালিকানাধীন জায়গা দিয়ে স্থানীয় ইউসুফ আলী, রফিক প্রামাণিকের বাড়ির সদস্যরা দীর্ঘদিন যাবৎ চলাচল করতো।সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে তাদের চলাচল বন্ধ করে দেয়। ভিডিওটি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন এর নজরে এলে প্রথমে তিনি একজন প্রতিনিধি পাঠান। তাতেও অবরুদ্ধ অবস্থার উন্নতি না হওয়ায় আজ সোমবার ২৭ এপ্রিল বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন সরেজমিনে উপজেলার চর নবীপুর শ্যামলী পাড়ায় উপস্থিত হন। পরে ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, গারাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ, সচিব আব্দুল হালিম, কম্পিউটার অপারেটর শ্যামল ও বেশকিছু গ্রাম পুলিশ।এসময় ইউএনও মাশফিকা হোসেন ভুক্তভোগী রিমা খাতুন, মনিরা খাতুন ও নয়ন খাতুনের সাথে কথা বলেন এবং সরেজমিনে পরিদর্শন করেন। পরে রাস্তা বন্ধ করার দায়ে অভিযুক্ত প্রতিবেশী মিনা খাতুনের সাথে কথা বলেন। এসময় ইউএনও’র নির্দেশে রাস্তার বেড়া ভেঙে দিয়ে ভুক্তভোগী পরিবারের চলাচলের জন্য ১০ফিট রাস্তা বের করে দেন।তিনি আরও বলেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুইটি বাড়ি সদস্যরা অবরুদ্ধ রয়েছে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়। বিষয়টি সমাধান না হওয়ায় আজ আমি নিজেই থানার ওসি সহ ঘটনাস্থলে উপস্থিত হয়। চলাচলের পথ একটি মৌলিক অধিকার যা কেউ হরণ করতে পারে না, তাই উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য রাস্তা অবমুক্ত করে দেওয়া হয়।এফএস
Source: সময়ের কন্ঠস্বর
