ভারতের পশ্চিমবঙ্গে ভোটগ্রহণকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে টানা তিন দিনের জন্য দর্শনা-গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়ে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশি ও অন্যান্য বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি মানবিক বিবেচনায় কিছু ক্ষেত্রে সীমিত ছাড় রাখা হয়েছে।দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, রবিবার (২৬ এপ্রিল) ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী জারি করা স্মারক (নং- ৫০০(৫৪)/JM) অনুসারে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পূর্বনির্ধারিত চিকিৎসা, ভ্রমণ কিংবা ব্যবসায়িক কাজে ভারতে যাওয়ার পরিকল্পনা করা বহু মানুষ হঠাৎ করে অনিশ্চয়তায় পড়েছেন। তিন দিনের এই সময়ে বাংলাদেশি ও অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য ভারতে প্রবেশ বন্ধ থাকলেও ভারতীয় নাগরিকদের যাতায়াত স্বাভাবিক রাখা হয়েছে।তবে মানবিক দিক বিবেচনায় ক্যান্সার রোগীদের জরুরি কেমোথেরাপির জন্য ভারতে যাতায়াত, দুই দেশের মধ্যে মরদেহ হস্তান্তর কার্যক্রম চালু থাকবে। সংশ্লিষ্টরা জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত সরকার। অতীতেও এ ধরনের ভোটকালীন সময়ে সাময়িকভাবে যাত্রী পারাপারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, যা এবারও অনুসরণ করা হচ্ছে।দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই মো. তারিক জানান, ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের আগাম সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। তিনি আরও জানান, নির্বাচন শেষে ৩০ এপ্রিল থেকে ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’
‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ আবার নতুন অবতারে সামনে আসতে চলেছেন। তবে শুধু অভিনেত্রী তকমায় আটকে না থেকে জীবনকে অন্যভাবে Read more

জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন
জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ সাড়ে ৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো জীবননগর Read more

ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ
ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ (৩১ অক্টোবর)। চলতি বছরের Read more

প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

ফরিদগঞ্জে ভুয়া চিকিৎসকের জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ফরিদগঞ্জে ভুয়া চিকিৎসকের জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

চাঁদপুরের ফরিদগঞ্জে ডিগ্রি না থাকা সত্ত্বেও ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করায় রিপন চন্দ্র দে নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন Read more

ট্রাম্প ও নেতানিয়াহুকে অভিনন্দন জানালেন মোদি
ট্রাম্প ও নেতানিয়াহুকে অভিনন্দন জানালেন মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন