মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি মা-বোনদের শিক্ষিত করার জন্য, মা-বোনেরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হন সেজন্য তিনি মেট্রিক পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছিলন। পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তখন মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। তিনি বলেন, বিএনপি শহীদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল। এই বিএনপি বর্তমানে সরকার পরিচালনা করছে। বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চায়। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি- ইনশাআল্লাহ মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করবো। যাতে মেয়েরা উচ্চশিক্ষা লাভ করতে পারে। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করবো। প্রধানমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম বাংলাদেশে মসজিদগুলোর কথাই বলুন, মাদরাসার কথা বলুন বা অন্য ধর্মের যেসব উপাসনালয় আছে সেখানে যে সকল ব্যক্তিবর্গ আছেন- ধর্মীয় গুরু বা মসজিদের ইমাম বা খতিব বা মুয়াজ্জিন সাহেব যারা আছেন, এই মানুষগুলো অনেকেই আছেন মানবেতর জীবনযাপন করেন। আমরা বলেছিলাম আমরা সরকার গঠনে সক্ষম হলে এই মানুষগুলোর জন্য সম্মানের ব্যবস্থা করব। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে সেই কাজও আমরা শুরু করেছি।তিনি বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করবো- এই প্রতিশ্রুতি আমরা সরকার গঠনের প্রথম সাত থেকে দশ দিনের মাথায় বাস্তবায়ন করেছি। সারা বাংলাদেশে প্রায় ১২ লাখ কৃষক এই সুবিধা ইনশাআল্লাহ পাবে। কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই যাতে কৃষক ভাইয়েরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির ওপরে দাঁড়াতে পারে- এজন্য আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম। সেই কৃষক কার্ড দেওয়ার কাজও ইনশাআল্লাহ আমরা শুরু করেছি।বেকারদের কর্মসংস্থান নিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশে বহু তরুণ- ছেলে হোক মেয়ে হোক, বেকার হয়ে বসে আছে। তাদের হয়তো শিক্ষা আছে কিন্তু কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা বলেছিলাম বন্ধ কল-কারখানাগুলো চালু করার ব্যবস্থা করব। ইনশাআল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কল-কারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব।বিদেশে জনশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের জনশক্তি যাওয়া কমে গিয়েছে অথবা বন্ধ আছে। আমরা বেশ কয়েকটি দেশের সাথে কথা বলেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সেই দেশগুলোতে আমাদের মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নামজারি করতে ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানিতে হবে’
‘নামজারি করতে ঘুষ নিলে, তার ঠিকানা কারাগার না হয় পানিতে হবে’

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, ‘জমির নামজারি করতে আমার কাছ থেকেও একসময়ে ২৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। Read more

মেঘনায় ভাসমান জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মেঘনায় ভাসমান জেলেদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করা জেলে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে Read more

ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের
ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শহর তাবরিজের আকাশসীমায় ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা Read more

চীনের অগ্রযাত্রা থামানো যাবে না, হুঁশিয়ারি শি জিনপিংয়ের
চীনের অগ্রযাত্রা থামানো যাবে না, হুঁশিয়ারি শি জিনপিংয়ের

চীনের বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে বিশ্বকে শান্তি ও সংলাপের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি Read more

এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার
এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার

অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় কাঠামোগত সংস্কার ঘোষণা করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ Read more

নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান
নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান

ইসরায়েলের ভয়াবহ হামলার পর নিজেদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইরান।শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে এক প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন