রাজবাড়ীর গোয়ালন্দে এস’পি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- গোয়ালন্দ পৌরসভার হাউলী কেউটিল এলাকার হামিদুর রহমানের ছেলে মিজান (৩০), আলাউদ্দিন বেপারীর মেয়ে পপি (২৫) এবং অটোরিকশাচালক দৌলতদিয়া ইউপির উম্বারের ছেলে সাইদুল (৪০)।স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর সাতক্ষীরা গামী এস’পি গোল্ডেন লাইন নামের একটি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৪৯৬৬) সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন আরোহী গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থল থেকে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে পপি আক্তার নামে একজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আনন্দ মোহন সরকার জানান, আহতদের তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।আলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, ঘটনাস্থল থেকে এস’পি গোল্ডেন লাইন পরিবহনটি আটক করা হয়েছে। উক্ত ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।রোববার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে Read more

নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে উপজেলার ইব্রাহিমপুর Read more

ঈশ্বরদীতে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১
ঈশ্বরদীতে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

পাবনার ঈশ্বরদী থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (০৯ জুলাই) দিবাগত Read more

মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ
মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে Read more

বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে
বিসিবিতে ঝটিকা অভিযানে ১৯-২০ কোটি টাকা লোপাটের আলামত পাওয়া গেছে

হঠাৎ করেই আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় দেড়ঘণ্টার Read more

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন