কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে মো. শামীম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শামীমের সঙ্গে তার ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের মধ্যে পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে বিষয়টি নিয়ে আবারও কথা কাটাকাটি শুরু হয়।একপর্যায়ে লিংকন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো ছুরি এনে শামীমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শামীমের স্ত্রী নাসরিন আক্তার বলেন, “আমার স্বামীর সামনে এসে তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।”কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত লিংকন পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেভাবে একটি গোত্রের নাম হয়ে উঠল ‘ইহুদি’
যেভাবে একটি গোত্রের নাম হয়ে উঠল ‘ইহুদি’

ইহুদিরা হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হজরত  ইয়াকুব আলাইহিস সালামের জ্যেষ্ঠপুত্র ও হজরত Read more

মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাদের Read more

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া Read more

মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৭ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মোঃ নাসির মিয়া (৪৮)। সোমবার (৫ জানুয়ারি) Read more

জ্বালানী তেলের দাম বাড়লেও বরিশালে পাম্পে কমেনি ভিড়
জ্বালানী তেলের দাম বাড়লেও বরিশালে পাম্পে কমেনি ভিড়

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দির্ঘ লাইন কমছেই না। রবিবার (১৯ এপ্রিল) সকাল থেকে তেল Read more

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের নির্বাচনে বাধা নেই
হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের নির্বাচনে বাধা নেই

ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন