সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৪ হাজার ৬৯৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৯ হাজার ১৮ জন শিশু।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে
হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে

৮ ঘণ্টা অফিসে বসে কাজ আর শরীরচর্চার অভাবেই বাসা বাঁধছে বিভিন্ন রোগ। বাড়ছে হার্ট-অ্যাটাকের ঝুঁকিও। আর এ সমস্যা সমাধানে শরীরচর্চার Read more

জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত
জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত

গত মাসে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর সিন্ধু পানিচুক্তি স্থগিত করা নিয়ে পাকিস্তানের ‘‘ভুল তথ্য’’ প্রচারের তীব্র সমালোচনা Read more

সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে
সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদরাসাছাত্রী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে Read more

আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা
আর্জেন্টিনাসহ ৬ দেশকে মোটা অংকের জরিমানা করল ফিফা

ফুটবলে ‘বর্ণবাদ’কে খুব নিন্দনীয় হিসেবে দেখা হয়। সম্প্রতি এই অভিযোগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ মোট ৬টি দেশকে বড় অংকের জরিমানা করেছে ফিফা। Read more

যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা!
যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা!

যশোরের মণিরামপুরে মাদরাসা শিক্ষার্থী মাহমুদা সিদ্দিকাকে (১৩) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মণিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি Read more

ডিবি হারুনের ফুফা ওমর ফারুক গ্রেপ্তার
ডিবি হারুনের ফুফা ওমর ফারুক গ্রেপ্তার

পলাতক সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা শ্বশুর ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী (৫৮) গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন