জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শরীফ হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন তার মা জহুরা বেওয়া।সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীরপাড় এলাকায় এঘটনা ঘটে। নিহত শরীফ ঐ এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে।পরিবার ও স্থানীয়দের সুত্রে জানা যায়, নিহত শরীফ সন্ধ্যার পর থেকে তার বসতঘরেই অবস্থান করছিলেন। হটাৎ রাত সাড়ে ৯টার দিকে পল্লী বিদ্যুৎ সংযোগে কারেন্ট চলে আসে। সংযোগ আসার সাথে সাথে শর্টসার্কিট বিকল হয়ে পুরো ঘরে টিনের সাথে কারেন্ট ছড়িয়ে পড়ে। এসময় শরীফ হোসেন টিনের সাথে স্পর্শ হয়ে ছটফট করে শরীলে বিভিন্ন অংশ পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। ছটফটের বিষয়টি তার মা জহুরা বেওয়া দেখতে পেয়ে তাকে ছাড়াতে গেলে তার পা পুড়ে আহত হয়। স্থানীয়দের অভিযোগ কারেন্ট আসার সাথে সাথে একই সাথে আরো ৫টি ঘরে ব্যাপক আগুন জ্বলে উঠে।আহত জহুরা বেওয়া বলেন, ‘চোখের সামনেই ছেলেটি পুরে মারা গেলো। আমি মা হয়ে তাকে বাঁচাতে পারি নাই। কারেন্ট আসার সাথে সাথে পুরো ঘরের টিনে কারেন্ট ছড়িয়ে পড়েছিলো।এ বিষয়ে সরিষাবাড়ী থানার দায়িত্বরত এস.আই মো. ছাইফুল ইসলাম বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ সুরতহাল করেছি। সন্দেহজনক কোন কিছু পাওয়া যায়নি। পরিবারের কোন অভিযোগ নেই । অপমৃত্যুর মামলা হবে।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ
কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ

যশোরের চৌগাছা কাঁচামাল হাটে মডেল মসজিদ নির্মাণের অভিযোগে যশোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আটজনকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। একই Read more

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় হকার নিহত
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় হকার নিহত

যশোর শহরের পালবাড়ি ভাস্কর্যমোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মিজানুর রহমান (৬০) নামে একজন হকার নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে Read more

গোবিন্দগঞ্জে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক স্থান থেকে শাহানারা বেগম (৩৭) ও বুলু মিয়া ভুম্বল (৩৫) নামের দুইজনের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার Read more

বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব
বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব

সৌদিসহ বিদেশি কর্মীদের জন্য নতুন ভলান্টিয়ারি পেনশন এবং সেভিং প্রোগ্রাম চালুর ঘোষণা দিতে যাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সবশেষ Read more

অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির
অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকারের কেউ যেন পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে না পারেন, সে জন্য অধ্যাদেশ জারি করার প্রস্তাব Read more

ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ
ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ

ভারত – পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।পাঠানকোটে এখন রয়েছেন বিবিসির সংবাদদাতা জুগল পুরোহিত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন