দেশের পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, ঢাকাসহ ৮ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ০২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।এ ছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকাগুলোর নদীবন্দরগুলোকে ০১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ মে: নামাজের সময়সূচি
১৪ মে: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট
মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে মো. রাসেল (২৭) নামে এক সন্ত্রাসীর দু’চোখ বিনষ্ট ও হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) দিবাগত Read more

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬ জন
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬ জন

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় হ্লায়ইনু মারমা (৪৫) নামে এক মহিলা নিহত এবং শিশুসহ ৫ জন আহত হয়েছে। নিহত হ্লায়ইনু Read more

লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 
লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়েছেন বাইক আরোহী প্রেমিক যুগল। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের Read more

উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক: তদন্তে নিম্নমানের কাজ, দুই কর্মকর্তা বরখাস্ত
উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক: তদন্তে নিম্নমানের কাজ, দুই কর্মকর্তা বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রাকৃতিক Read more

অবৈধ বালু উত্তোলনের সময় বিএনপি নেতার ড্রেজার জব্দ, জরিমানা
অবৈধ বালু উত্তোলনের সময় বিএনপি নেতার ড্রেজার জব্দ, জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে এক বিএনপি নেতার নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ডের টহল দল। বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন