বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনের মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, এ ছবিকে অভিনয় বলে দাবি করেছেন অভিযুক্ত ওই ছাত্রনেতা।রোববার (২৬ এপ্রিল) দুপুরে কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে এ ছবি দেখা যায়। এতে ক্যাম্পাসজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান হাফিজ তার ফেসবুকে ছবিটি শেয়ার করেন। ছবিতে মুবাশ্বিরের মুখে একটি মাদক সেবনের দ্রব্য, হাতে লাইটার ও কাগজ দেখা যায়।ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও এটি শেয়ার করেন। পরে শাখা ছাত্রদলের অনেক নেতাকর্মীকেও ছবিটি ফেসবুকে শেয়ার করতে দেখা যায়।অভিযুক্ত মুবাশ্বির আমিন বলেন, ২০২৩ সালের শেষের দিকে দ্বিতীয় বর্ষে পড়াকালীন শহীদ জিয়া হলে একটি অভিনয়ের দৃশ্য থেকে তোলা ছবিকে বিকৃতভাবে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এটি কোনো মাদকসংক্রান্ত বিষয় নয়; বরং র্যাগিং সংস্কৃতির অংশ হিসেবে করা একটি অভিনয় ছিল। অতীতেও এ ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছে এবং এ বিষয়ে প্রক্টরের কাছে অভিযোগ দেব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, আমি এ বিষয়ে অবগত নই। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেব।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ
বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ

দেশে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের প্রভাবে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, আর এর সঙ্গে বাড়ছে ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগের ঝুঁকি। চলতি বছরের জানুয়ারি Read more

আ.লীগ দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে: প্রেস সচিব
আ.লীগ দেশের ইতিহাসে গুমের সূচনা করেছে: প্রেস সচিব

বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের এমন কেউ নেই Read more

ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে
ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাঘিনীদের এমন অর্জনে খুলে গেছে আরও Read more

বিয়ের জন্য চাপ দেয়ায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেললো যুবক!
বিয়ের জন্য চাপ দেয়ায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেললো যুবক!

পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় রাগে ক্ষোভে নিজেই নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছে নাজমুল হোসেন (২২) নামের এক যুবক। তবে Read more

বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার
বাঘার সাবেক মেয়র আক্কাস আলী ঢাকায় গ্রেফতার

রাজশাহী জেলার বাঘা পৌরসভার সাবেক মেয়র মো. আক্কাস আলীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গোপন Read more

মণিরামপুরে প্রকাশ্যে যুবকের মাথায় গুলি করে হত্যা
মণিরামপুরে প্রকাশ্যে যুবকের মাথায় গুলি করে হত্যা

যশোরের মণিরামপুরে প্রকাশ্যে রানা প্রতাপ বৈরাগী (৪২) নামে এক যুবকের মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন