সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “বজ্রপাতে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে।”অন্যদিকে, একই দিন বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় বজ্রপাতে হাসান শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে নিজের জমিতে কাটা ধান এক পাশে জড়ো করছিলেন হাসান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে হাসান শেখের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিমান্ডে নেওয়া হলো সিরাজদিখানের আ.লীগ নেতা আমজাদ হোসাইনকে
রিমান্ডে নেওয়া হলো সিরাজদিখানের আ.লীগ নেতা আমজাদ হোসাইনকে

জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলার পলাতক আসামি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আমজাদ হোসাইনের এক Read more

ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মিলাদ ও মাইকিং
ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মিলাদ ও মাইকিং

ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়াতের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাগলের মালিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানিয়ে Read more

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক গেজেট জারি
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক গেজেট জারি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক গেজেট জারি করেছে সরকার।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদসচিব ড. শেখ Read more

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে বিএসএফ
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃতদের সবাই বাংলাদেশি নাগরিক Read more

এশিয়া কাপের পরেই আফগানিস্তানের সাথে খেলবে বাংলাদেশ, ভেন্যু প্রকাশ
এশিয়া কাপের পরেই আফগানিস্তানের সাথে খেলবে বাংলাদেশ, ভেন্যু প্রকাশ

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এর পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে Read more

এবার বল হাতে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী
এবার বল হাতে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটিং ঝড় তুলে শিরোনামে এসেছিলেন বৈভব সূর্যবংশী। বিশ্বের নামী-দামি সব বোলারদের বল পিটিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন