ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান থেকে ফের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের অনিশ্চয়তার মধ্যেই তিনি আবারও ফিরেছেন।রোববার (২৬ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আব্বাস আরাগচি গতকাল ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছিলেন। আজ আবারও ওমান থেকে পাকিস্তানে ফিরেছেন। আগামীকাল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।এর আগে গতকাল ইসলামাবাদ ছেড়ে যাওয়ার সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইরানের পক্ষ থেকে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার একটি কার্যকর কাঠামো নিয়ে আলোচনা করেছেন তিনি।তার প্রস্থানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি পাকিস্তানে তার বিশেষ দূতদের সফর বাতিল করেছেন।এ বিষয়ে আরাগচি এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই কূটনীতির বিষয়ে আন্তরিক কিনা সে বিষয়ে তিনি সন্দিহান।ইরান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এ সফর ও মন্তব্যগুলো আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে হাসপাতালের আয়াকে ধর্ষণ, যুবক আটক
যশোরে হাসপাতালের আয়াকে ধর্ষণ, যুবক আটক

যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত হৃদয় হোসেন নামে এক যুবককে আটক Read more

ঢাকা-১৬ আসনে এনপিপির মনোনয়ন ফরম নিলেন তারিকুল ইসলাম সুমন
ঢাকা-১৬ আসনে এনপিপির মনোনয়ন ফরম নিলেন তারিকুল ইসলাম সুমন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (রূপনগর-পল্লবী) আসনে দলীয় আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ সংগঠন Read more

আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা
আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে Read more

শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস
শাপলা প্রতীক না দিলে সমাধান রাজপথেই হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দিলে তার সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ
আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এনিয়ে ক্ষোভ প্রকাশ Read more

খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা
খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শরীয়তপুরের ডামুড্যার তিলই গ্রামে থেমে গেছে একটি পুরো সংসারের জীবনচাকা। ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন