আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এর পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের সূচি আগেই প্রকাশিত হয়েছিল, এবার ভেন্যু জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতেই টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে, যেখানে আটটি দল অংশ নেবে। এশিয়া কাপের একই গ্রুপে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।টুর্নামেন্ট শেষ করে আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরদিন সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর একদিন বিরতি দিয়ে ৫ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়।টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী ৮ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর ও ১৪ অক্টোবর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।একনজরে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি:টি-টোয়েন্টি১ম টি-টোয়েন্টি:  ২  অক্টোবর২য় টি-টোয়েন্টি:  ৩ অক্টোবর৩য় টি-টোয়েন্টি:  ৫ অক্টোবরওয়ানডে১ম ওয়ানডে:  ৮ অক্টোবর২য় ওয়ানডে:  ১১ অক্টোবর৩য় ওয়ানডে:  ১৪ অক্টোবরওয়ানডে সিরিজের সব ম্যাচ আবুধাবিতে, টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচের ভেন্যু শারজাহ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে বিদেশি নাগরিক গ্রেপ্তার
মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে বিদেশি নাগরিক গ্রেপ্তার

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। এরমধ্যে সর্বশেষ একজন বিদেশি নাগরিককে Read more

নাগরপুরে ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নাগরপুরে ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভূমি বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক Read more

হোয়াটসঅ্যাপে ছবি তৈরি করবে চ্যাটজিপিটি
হোয়াটসঅ্যাপে ছবি তৈরি করবে চ্যাটজিপিটি

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির নতুন সুবিধা। এবার চ্যাটজিপিটির মাধ্যমেই ব্যবহারকারীরা সরাসরি এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে এআই Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৮৭ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৮৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযানে অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ে ২৯০ জন Read more

এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা
এবার যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন