তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।সরকারের সচিব পদমর্যাদা (গ্রেড-১) হিসেবে আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আবদাল আহমদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ১ (এক) বছর মেয়াদে তথ্য অধিদফতরে প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা সৈয়দ আবদাল জাতীয় প্রেস ক্লাবের ২০১১-১২ ও ২০১৩-১৪ মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন।জাতীয় প্রেসক্লাবের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ১৯৯২-৯৬ মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব (সরকারের উপ-সচিব পদমর্যদা) হিসেবেও দায়িত্ব পালন করেন।সবশেষ অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।দৈনিক আমার দেশ ছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক জনকণ্ঠ, দৈনিক দিনকাল, সাপ্তাহিক বিচিত্রাসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন সৈয়দ আবদাল আহমদ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী
আটকে পড়া ইরানি হাজিদের খোঁজ নিলেন সৌদি হজ উপমন্ত্রী

সৌদিতে আটকে পড়া ইরানি হাজিদের প্রতি সর্বোচ্চ সহানুভূতির মনোভাব প্রদর্শন করছে সৌদি আরব সরকার। ইসরাইল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে আকাশপথ বন্ধ থাকায় Read more

ছুটির পর প্রথম কর্মদিবসেই টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
ছুটির পর প্রথম কর্মদিবসেই টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ এখনও দেশজুড়ে বিদ্যমান। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই এখনও গ্রামে অবস্থান করছেন, ফেরেননি Read more

সৎ ও যোগ্য নেতৃত্বে দেশ পরিচালিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব: মাসুদ সাঈদী
সৎ ও যোগ্য নেতৃত্বে দেশ পরিচালিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব: মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর-জিয়ানগর) আসনের সাংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য সন্তান জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক Read more

ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় Read more

নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট
নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশটির প্রশাসনের উচিত নিজেদের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ Read more

মহারাষ্ট্রে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে
মহারাষ্ট্রে গ্রেপ্তার ২৩ বাংলাদেশিকে বিমানে নেওয়া হলো পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে অবৈধভাবে বসবাসরত ২৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই বাংলাদেশিদের সেখান থেকে বিমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন