ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশটির প্রশাসনের উচিত নিজেদের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ দেওয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে, বিশেষ করে ইসরাইলপন্থী নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ জমছে।রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান ‘নো কিংস’ নামের সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ তোলেন। তার মতে, এই আন্দোলন প্রমাণ করে যে মার্কিন জনগণের একটি অংশ দেশের নীতিনির্ধারণে বিদেশি প্রভাব নিয়ে হতাশ ও ক্ষুব্ধ।তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের উচিত ট্রাম্পকে জানানো যে, অনেক মার্কিন নাগরিক ইসরাইলকে অগ্রাধিকার দেওয়ার নীতির বিরোধিতা করছে এবং এ কারণে তারা প্রতিবাদে নেমেছে। পেজেশকিয়ানের ভাষায়, মার্কিন গণতন্ত্রে ‘ইসরাইলি প্রভাব’ নিয়ে জনগণ বিরক্ত হয়ে উঠছে।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক মানুষ নিহত হন। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এক মাসেরও অধিক সময় ধরে এই সংঘাত চলমান।এদিকে পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরব পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবের কারণে ইরান এখনো আলোচনায় বসতে অনাগ্রহী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট
ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা Read more

এবার রাশিয়াকে ১২ দিনের আলটিমেটাম ট্রাম্পের
এবার রাশিয়াকে ১২ দিনের আলটিমেটাম ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধ কিংবা ভারত-পাকিস্তানে সংঘাত নিজ উদ্যোগে থামাতে পারলেও রাশিয়াকে তিনি দমাতে পারেননি। ট্রাম্প বারবার রুশ Read more

ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২
ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার Read more

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া Read more

অবরুদ্ধ গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ
অবরুদ্ধ গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট ভবনের ৮০ শতাংশেরও বেশি ধ্বংস করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গাজা উপত্যকায় Read more

মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা
মুন্সীগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে অনৈতিক কাজের অভিযোগে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলায় হয়েছে। রবিবার (১১ মে) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন