মহাকাশ গবেষণায় নতুন এক উচ্চতায় পৌঁছেছে পাকিস্তান। শনিবার (২৫ এপ্রিল) চীনের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে পাকিস্তানের রিমোট সেন্সিং বা দূরসংবেদনশীল স্যাটেলাইট ‘পিআরএসসি-ইও৩’ (PRSC-EO3) মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ হাই-রেজুলেশন ইমেজিং স্যাটেলাইটটি দেশটির প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, উত্তর চীনের শানসি প্রদেশে অবস্থিত কেন্দ্রটি থেকে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে লং মার্চ-৬ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এটি ছিল চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন।পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ (Suparco) এ ইলেক্ট্রো-অপ্টিক্যাল স্যাটেলাইটটি তৈরি করেছে। এটি কেবল ছবিই তুলবে না, এতে রয়েছে অত্যাধুনিক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডাটা প্রসেসিং ইউনিট। এর ফলে মহাকাশ থেকেই রিয়েল-টাইমে তথ্য বিশ্লেষণ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। এ ছাড়া এতে রয়েছে উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং আধুনিক ইমেজিং মডিউল, যা ছবির নিখুঁততা নিশ্চিত করবে।পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর (ISPR) জানায়, এ স্যাটেলাইটের পাঠানো তথ্য নগরায়ন, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এ সাফল্যকে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি পাকিস্তানের আত্মনির্ভরশীলতা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের ক্রমবর্ধমান সক্ষমতার বহিঃপ্রকাশ’।তিনি সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের মেধার প্রশংসা করার পাশাপাশি এ যাত্রায় চীনের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ সাফল্যে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, পাকিস্তান তার মহাকাশ কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে প্রতিশ্রুতিবদ্ধ।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইও-৩ স্যাটেলাইটটি পাকিস্তানের আর্থ অবজারভেশন সিস্টেমের ভিত্তি হিসেবে কাজ করবে। এটি দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে এবং জাতীয় অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোতে নির্ভুল তথ্য দিয়ে সহায়তা করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক স্পিকার শিরীন শারমিন আটক
সাবেক স্পিকার শিরীন শারমিন আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক Read more

মুন্সীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা: অভিযুক্ত পলাতক
মুন্সীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা: অভিযুক্ত পলাতক

মুন্সীগঞ্জের শ্রীনগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।  বুধবার (৩০ জুলাই) বিকেল ৪ Read more

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার (১৯ জানুয়ারি)। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম Read more

পাবিপ্রবি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু আজ
পাবিপ্রবি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু আজ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম।৩ আগস্ট (শনিবার) থেকে শুরু হয়ে এই Read more

কু-প্রস্তাবের প্রতিবাদ করায় যশোরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
কু-প্রস্তাবের প্রতিবাদ করায় যশোরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

যশোরে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করার জেরে বুধবার (৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন Read more

প্রাণহানির বেদনায় কাঁদছে দুই উপজেলা, পাশে দাঁড়ালেন সমাজকল্যাণ মন্ত্রী
প্রাণহানির বেদনায় কাঁদছে দুই উপজেলা, পাশে দাঁড়ালেন সমাজকল্যাণ মন্ত্রী

কুমিল্লার দাউদকান্দির সেই মর্মান্তিক ট্রাক দুর্ঘটনার ক্ষত এখনো শুকায়নি। হঠাৎই থেমে যাওয়া সাতটি প্রাণ, আর তাদের ফেলে যাওয়া স্বজনদের বুকভাঙা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন