পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম।৩ আগস্ট (শনিবার) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ৭ আগস্ট (বুধবার) পর্যন্ত। তবে ৫ আগস্ট (মঙ্গলবার) ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।শনিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় যে শিক্ষার্থীরা এ, বি ও সি ইউনিট এবং বিভিন্ন কোটায় পাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে (কেন্দ্রীয় মসজিদের পেছনে) উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি জমা দিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে, ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।ভর্তি ফরম পূরণ ও ডাউনলোড:  শিক্ষার্থীদের https://admission.pust.ac.bd ওয়েবসাইটে গিয়ে GST আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভর্তি ফরম পূরণ করে PDF ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত ফরমটি A4 সাইজের কাগজে রঙিন প্রিন্ট করে ভর্তির সময় সঙ্গে আনতে হবে।ভর্তির সময় সঙ্গে যা আনতে হবে:১. ভর্তি ফরমের রঙিন প্রিন্ট কপি (A4 সাইজে)  ২. এসএসসি ও এইচএসসি বোর্ডের মূল নম্বরপত্র ও মূল সনদপত্র  ৩. জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের মূল কপি ও একটি সত্যায়িত ফটোকপি  ৪. চতুর্থ বিষয়সহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র  ৫. পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি  ৬. অনলাইনে ভর্তি ফি জমার রশিদ বা প্রিন্ট কপি  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরমের তীব্রতা উপেক্ষা করে মাঠে ব্যস্ত ফুলবাড়ীর কৃষকরা
গরমের তীব্রতা উপেক্ষা করে মাঠে ব্যস্ত ফুলবাড়ীর কৃষকরা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেলা তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল শনিবার ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন কৃষি Read more

ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪
ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও Read more

গৌরবময় ‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, পাবেন যেভাবে
গৌরবময় ‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, পাবেন যেভাবে

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গৌরবময় দিন উপলক্ষে বিশেষ আফার দিচ্ছে মোবাইল অপারেটর টেলিটক। বিশেষ এই অফারে থাকবে ৩৬ মিনিট টকটাইম ও ৫ Read more

গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত
গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় একদিনে আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে এক প্রতিবেদনে এ Read more

রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী
রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী

ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার Read more

প্রথমবারেই এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল
প্রথমবারেই এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল

‎অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবার অংশগ্রহণ করেই পদক জিতল বাংলাদেশ নারী হকি দল। আজ রোববার (১৩ জুলাই) চীনের দাজহুতে কাজাখস্তানকে ৬-২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন