রাজশাহীর দূর্গাপুরের দাওকান্দি ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মারধর করায় আলেয়া খাতুন হীরা নামে সেই শিক্ষিকাকে সাময়িক বহিষ্কার করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে কলেজে শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জমান এ তথ্য জানিয়েছে।মোহা. আছাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার কলেজ শিক্ষিকা আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে পড়ে। সেটি নজরে আসার পর তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।তিনি জানান, কলেজ জাতীয়করণ হলেও প্রদর্শক আলেয়া খাতুন হীরা এমপিওভুক্তির অধীনেই আছেন। তদন্তের স্বার্থে তদন্ত সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার পুরো বিষয়টি সবার কাছ থেকে লিখিতভাবে বিষয়টি জানতে চাওয়া হয়েছে।এদিকে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুনের অপশাসনের অভিযোগ তুলে তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। রোববার বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে কলেজের শিক্ষক ও কর্মচারীরা দাবি করেন, গত ২৩ এপ্রিল তাফসিরুল কমিটির সদস্যরা কলেজের মাঠ ব্যবহার ও আর্থিক সহযোগিতার বিষয়ে কথা বলতে আসলে আলেয়া খাতুন হীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চাঁদাবাজ অ্যাখা দিয়ে মোবাইলে ভিডিও করতে শুরু করেন। ভিডিও বন্ধ করতে বললে আলিয়া খাতুন হীরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণেই কলেজে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।অধ্যক্ষ ও আলেয়ার বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া বন্ধ করুন, ট্রাম্পকে ডেনিস প্রধানমন্ত্রী
গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া বন্ধ করুন, ট্রাম্পকে ডেনিস প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার পর এবার ডেনমার্কের গ্রিনল্যান্ডের দিকে নজর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড Read more

বড়াল নদের ওপর অপরিকল্পিত ২ ব্রিজ, চলাচলে চরম ভোগান্তি
বড়াল নদের ওপর অপরিকল্পিত ২ ব্রিজ, চলাচলে চরম ভোগান্তি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত বড়াল নদের ওপর অপরিকল্পিতভাবে নির্মাণ করা ২টি ব্রিজ এখন জনসাধারণের ভোগান্তি বাড়িয়েছে। এগুলোর একটি Read more

ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
ভারত সীমান্তে আবারও ড্রোনের আনাগোনা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ভারতের রাজস্থান রাজ্যের বার্মার আকাশে রোববার (১১ মে) রাতে আবারও ড্রোনের আনাগোনা দেখে গেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এ Read more

খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় গত এক বছরের বেশি সময় ধরে জলাতঙ্ক (রেবিস) রোগ প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ Read more

মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর
মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর

বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে বলে জানিয়েছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় Read more

এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫
এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা পুলিশের।শুক্রবার (২৭ মার্চ) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন