জাতীয় সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না বলে মন্তব্য করে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের সমস্যা বুঝতে হবে, জনগণের কাছে যেতে হবে।রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন তিন।হাসনাত বলেন, এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চড়ে, মন্ত্রণালয়ের এসিতে বসে, বাসায় ২৪ ঘণ্টা বৈদ্যুতিক ব্যবস্থায় বসে জনগণের সমস্যা বোঝা যায় না। এজন্য আমরা যখন সংসদে দাঁড়াই তখন জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না।তিনি বলেন, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না। এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না। সংসদে যারা বসে আছি, আমরা দেশের মধ্যে অন্যতম সুবিধাভোগী। জনগণের কাছে যেতে হবে, জনগণের সমস্যাগুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো আমাদের নিরসন করতে হবে।হাসনাত বলেন, আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে, তবে সেখানে বিএনপি সুবিধা পাবে না, জামায়াত সুবিধা পাবে না, এনসিপি সুবিধা পাবে না। পরাজিত শক্তি সুবিধাভোগী হবে।তিনি আরও বলেন, আমরা আশাহত হই, যখন দেখি ট্যাগিং দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি। মতপ্রকাশের জন্য বাসা থেকে তুলে নেওয়া হচ্ছে, আমরা মতপ্রকাশের স্বাধীনতা চাই। আমরা শুধু মত নয়, আমরা দ্বিমত প্রকাশ করতে চাই। কিন্তু আমাদের মতপ্রকাশে বাধা দেওয়া হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহী
চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহী

চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।গতকাল সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম Read more

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির পর কমল তেলের দাম
ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে । শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ Read more

আমি অনেক কাজ করেছি, যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি: আইন উপদেষ্টা
আমি অনেক কাজ করেছি, যা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার Read more

প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করল রাশিয়া-উ. কোরিয়া
প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করল রাশিয়া-উ. কোরিয়া

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, আগামী ২৭ জুলাই থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন