ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম বন্ধ করে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতসহ চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ। রবিবার (২৬ এপ্রিল) সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেতারা।এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাহিদ হাসান, প্রচার সম্পাদক ওমর হাসান ইমন, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার এবং সহ-সভাপতি জায়েদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে গোপন সাংগঠনিক তৎপরতা ক্রমেই বেড়ে উঠছে, যা একটি স্বাভাবিক ও উন্মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থী। এর সঙ্গে যুক্ত হয়েছে শক্তি প্রদর্শন ও প্রভাব বিস্তারের প্রবণতা, যা শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করছে এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করে দিচ্ছে। একইসঙ্গে বহিরাগতদের অবাধ যাতায়াত ও অনুপ্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব কারণে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম দ্রুত বন্ধ করে একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, এ ধরনের কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা গ্রহণ, বহিরাগতদের অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দীর্ঘমেয়াদে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা।ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা প্রত্যাশা করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে উন্নত ও মানবিক ভবিষ্যৎ গঠনের কেন্দ্র। কিন্তু দুঃখজনকভাবে কিছু অপতৎপরতার কারণে ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে, যা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।তিনি আরও বলেন, আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই—শিক্ষাবিরোধী ও অগণতান্ত্রিক কার্যক্রম থেকে বিরত থেকে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করুন। অন্যথায় শিক্ষার্থীরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে।স্মারকলিপি গ্রহণ করে অধ্যক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ

সাম্য, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ ১১ জ্যৈষ্ঠ। ১৮৯৯ ইংরেজি ও ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে Read more

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান

ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং Read more

সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের মুহাম্মদ আবদুর রহমান
সাড়ে ৬ মাসে কোরআনের হাফেজ হলেন ৯ বছরের মুহাম্মদ আবদুর রহমান

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ফেরিঘাট সংলগ্ন মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদরাসার শিক্ষার্থী ৯ বছরের শিশু মুহাম্মদ আবদুর রহমান Read more

লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১
লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১

লালমনিরহাটের স্থানীয় পত্রিকা 'সাপ্তাহিক আলোর মনি'-পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেদম পিটিয়ে হত্যা Read more

নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
নান্দাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মিয়া (২৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১১ Read more

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র
রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন