রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। রুশ পরিবহন মন্ত্রণালয় জানায়, আগামী ২৭ জুলাই থেকে মস্কো-পিয়ংইয়ং রুটে এই বিমান চলাচল শুরু হবে।সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।নর্ডউইন্ড এয়ারলাইন্স প্রতি মাসে একবার করে ফ্লাইট পরিচালনা করবে। রুটে সময় লাগবে প্রায় আট ঘণ্টা। সম্প্রতি রোসাভিয়াতসিয়া দুই দেশের মধ্যে নিয়মিত বিমান চলাচলের অনুমোদন দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এই প্রথম রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ধীরে ধীরে যাত্রী চাহিদা তৈরি করে এই রুটকে স্থিতিশীল করার লক্ষ্য রয়েছে।’রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, রেলপথ সংযোগ পুনরায় চালুর পর এবার বিমান সংযোগ সম্প্রসারণে কাজ করছে মস্কো ও পিয়ংইয়ং।এর আগে জুনে দুই দেশের মধ্যে রেলপথ সংযোগ পুনরায় চালু হয়।অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে স্বাগত জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস জানায়, ল্যাভরভ চীনে অবস্থান করছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণের জন্য। বৈঠকটি তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৩
মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৩

মাগুরায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মাগুরা Read more

হরমুজ দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের আইন করছে ইরান
হরমুজ দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের আইন করছে ইরান

বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে চাওয়া জাহাজগুলোর ওপর ফি বা টোল আরোপের পরিকল্পনা করছে ইরান।দেশটির পার্লামেন্ট Read more

‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত!
‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত!

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এ নিয়ে Read more

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের কারাদণ্ড
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের কারাদণ্ড

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এ রায় দেন দেশটির সর্বোচ্চ এই Read more

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি
শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত নিয়ে যা জানা জরুরি

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর। আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে এ দিনটি। পবিত্র রমজান Read more

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় তিনশো। এতে করে অবরুদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন