কুমিল্লার হোমনায় ৩ কেজি গাঁজাসহ এক যুবক ও এক যুবতীকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। রবিবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আজ রবিবার (২৬ এপ্রিল) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।আটকরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামাটোলা গ্রামের মোঃ ফরিদ উদ্দিনের ছেলে মো. ইমন হোসেন (২৬) এবং অপরজন কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার তলা গ্রামের তাজুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস মায়া (১৯)। থানাসূত্রে জানা যায়, হোমনা থানার এসআই (নিঃ) তাপস কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালান। এ সময় মা ডোর অ্যান্ড ফার্নিচার মার্টের উত্তর পাশে পাকা রাস্তা থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নানি–নাতনিসহ তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে Read more

সাজেক – বাঘাইহাট সড়কে পুনরায় যানচলাচল চালু করলো সেনাবাহিনী
সাজেক – বাঘাইহাট সড়কে পুনরায় যানচলাচল চালু করলো সেনাবাহিনী

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও Read more

‌‘কিছু না করেই ওবামা নোবেল পেয়েছে, আর আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি’
‌‘কিছু না করেই ওবামা নোবেল পেয়েছে, আর আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি’

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো কিছু না করেই নোবেল পেয়েছেন, সেখানে এত কিছু করে নোবেল পাওয়া উচিত বলে ইঙ্গিত Read more

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করার কোনো চেষ্টা চালায়, তবে তা ব্যর্থ হতে Read more

একটা হাসির জন্য ‘মাসুল’ গুনতে হয়েছে: পিয়া জান্নাতুল
একটা হাসির জন্য ‘মাসুল’ গুনতে হয়েছে: পিয়া জান্নাতুল

মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত আইনপেশায়ও সক্রিয় পিয়া জান্নাতুল। একসময় তিনি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে Read more

ইসরায়েলে শক্তিশালী ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল ইরান
ইসরায়েলে শক্তিশালী ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল ইরান

ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে আলোচিত সেই আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান।রোববার (২২ জুন) ইরানের বিপ্লবী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন