গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নানি–নাতনিসহ তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার বাবু মিয়ার ১৩ বছর বয়সী কিশোরী কন্যা অনাদি আক্তার এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫)। অনাদি ও কমলা সম্পর্কে নাতনি ও নানী। সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশী।কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।রেলওয়ে এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানি–নাতনি ও তাদের প্রতিবেশী সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হলে অসাবধানতাবশত তারা ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক জানান, যেহেতু এটি রেলওয়ে সংশ্লিষ্ট দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল সম্পন্ন করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিয়াউর রহমান জানান, অনাদি আক্তারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় মাংস কাটাকে কেন্দ্র করে বড় ভাই খুন
ব্রাহ্মণবাড়িয়ায় মাংস কাটাকে কেন্দ্র করে বড় ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কুরবানির মাংস কাটাকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডার জেরে বড় ভাই দুলাল মিয়াকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে দুই Read more

মাতারবাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের আহ্বান প্রধান উপদেষ্টার
মাতারবাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের আহ্বান প্রধান উপদেষ্টার

উপকূলীয় অঞ্চলকে দেশের প্রধান উৎপাদন ও রফতানিমুখী মুক্তবাণিজ্য অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে মাতারবাড়ীর মূল অবকাঠামো দ্রুত উন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা Read more

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে অব্যাহতি
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসকে অব্যাহতি

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব Read more

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু মারা গেছেন
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব লাকু মারা গেছেন

রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু মারা গেছেন। বুধবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল Read more

সাভারের কিডনি কাণ্ড: ভালোবাসার করুণ পরিণতি নাকি প্রতারণার জাল?
সাভারের কিডনি কাণ্ড: ভালোবাসার করুণ পরিণতি নাকি প্রতারণার জাল?

সাভার ভালোবাসার এক অদ্ভুত গল্প এটি, যা আজ ঘৃণা আর প্রতারণার বেড়াজালে বন্দি। উম্মে সাহেদীনা টুনি ও মো. তারেকের দাম্পত্য Read more

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. জামাল শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৭ মে) ভোরে উপজেলার জঙ্গলমুকুন্দপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন