যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। এতে আরও ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এই তথ্য নিশ্চিত করেছে।প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের কানতারা, কুসাইর, ওয়াদি হাসান, ইয়াহমোর আল-শাকিফ এবং হউলা এলাকায় কামান থেকে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। ইয়াহমোর আল-শাকিফ শহরে একটি ড্রোন থেকে মোটরসাইকেল ও ট্রাক লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে ৪ জন নিহত হন। এছাড়া বিনত জবেইল জেলার সাফাদ আল-বাত্তিখ শহরে বিমান হামলায় আরও ২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।খবরে বলা হয়েছে, দখলকৃত খিয়াম শহরে ইসরাইলি বাহিনী বিস্ফোরক ব্যবহার করে বাড়িঘর ধ্বংস করা অব্যাহত রেখেছে। এমনকি শনিবার সকাল থেকে লেবাননের রাজধানী বৈরুতের আকাশে ইসরাইলি ড্রোনকে অত্যন্ত নিচ দিয়ে উড়তে দেখা গেছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের আলোচনার পর ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এর আগে ১৬ এপ্রিল ১০ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরাইল তা বারবার লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।লেবানন কর্তৃপক্ষের তথ্য মতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর থেকেই পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জের মাংস হাটিতে সংস্কার কাজ শুরু
তারাগঞ্জের মাংস হাটিতে সংস্কার কাজ শুরু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গরুর মাংস হাটি সংস্কারের পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। গত ৩০ মার্চ সময়ের কণ্ঠস্বরে 'তারাগঞ্জে গরুর মাংস হাটির পঁচা Read more

টেকনাফে ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস
টেকনাফে ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস

মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় মরণনেশা ইয়াবাসহ নানান প্রকার মাদকদ্রব্য পাচারের আগ্রাসন বেড়েই চলছে। এই মাদক পাচার প্রতিরোধে Read more

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার
সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে Read more

এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম
এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হচ্ছে। এ উপলক্ষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড Read more

উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে
উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সৎকার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সনাতনী জামায়াত হিন্দু উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি বাবলু ভৌমিকের বিরুদ্ধে। Read more

ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো তুরস্ক
ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। এরই অংশ হিসেবে দেশটির বিমান চলাচলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন