চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হচ্ছে। এ উপলক্ষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে।গত ১২ এপ্রিল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এ নীতিমালায় পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষা পরিচালনার নিয়ম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা, শৃঙ্খলা বজায় রাখা, নকলের শাস্তি এবং ফল প্রকাশের নির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
 
নীতিমালায় বলা হয়, স্বাক্ষরলিপিতে পরীক্ষার্থীর সঠিক বিষয় উল্লেখপূর্বক উপস্থিতির স্বাক্ষর নিশ্চিত করতে হবে। পরীক্ষার্থীর বিষয় নেই এরূপ কোনো বিষয় উল্লেখ করা যাবে না। কোনো পরীক্ষার্থী কোনো বিষয় বা কোনো পত্রে অনুপস্থিত/বহিষ্কৃত হলে স্বাক্ষরলিপিতে উক্ত বিষয়ের/পত্রের নাম স্পষ্ট অক্ষরে লিখে পরীক্ষার্থীর স্বাক্ষরের ঘরে অনুপস্থিত/বহিষ্কৃত শব্দটি লাল কালিতে লিখে প্রত্যবেক্ষক তার স্বাক্ষরের ঘরে স্বাক্ষর করবেন। এক্ষেত্রে কোনো প্রকার ভুলের কারণে পরীক্ষার্থীর ফল প্রকাশে বিঘ্ন সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রত্যবেক্ষকের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো পরীক্ষার্থী কক্ষ প্রত্যবেক্ষককে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইলে কক্ষ প্রত্যবেক্ষক তার কাছে না আসা পর্যন্ত তার আসন হতে উঠে দাঁড়িয়ে থাকবে। পরীক্ষার্থী কখনও আসন ত্যাগ করতে পারবে না। বহিষ্কৃত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ কোনো অবস্থাতেই ছেঁড়া যাবে না। কক্ষ প্রত্যবেক্ষক হল সুপারের অনুমতি ব্যতীত কোনো অবস্থাতেই তার জন্য নির্দিষ্ট কক্ষ ত্যাগ করতে পারবেন না।কক্ষ প্রত্যবেক্ষক পরীক্ষার সময় অসদুপায় অবলম্বন নিরোধ করার জন্য নিয়মাবলী মেনে চলার জন্য প্রতি পরীক্ষার্থীদের নির্দেশ দান করবেন। পরীক্ষা কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা কেন্দ্রসচিব অথবা হল সুপারের গোচরে আনবেন।প্রত্যেক কক্ষ প্রত্যবেক্ষক তার তত্ত্বাবধানে নিযুক্ত পরীক্ষার্থীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন। কর্তব্যরত অবস্থায় পরীক্ষার্থীদের পরীক্ষাদানে বিঘ্ন ঘটে এরূপ কোনো কাজে তিনি লিপ্ত থাকতে পারবেন না।কক্ষ প্রত্যবেক্ষক নিজে এবং কেন্দ্রের কাজে নিয়োজিত কোনো কর্মকর্তা/কর্মচারী পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা পরিচালনার প্রয়োজনীয় নির্দেশাবলী ব্যতীত অন্য কোনো কথা বলা বা যোগাযোগ করতে পারবেন না।কক্ষ প্রত্যবেক্ষক তার কক্ষের সকল পরীক্ষার্থীর উত্তরপত্র পরীক্ষা শেষে সংগ্রহ করবেন। কক্ষ প্রত্যবেক্ষক লক্ষ্য রাখবেন কোনো পরীক্ষার্থী যেন পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে তার উত্তরপত্র জমা না দিয়ে অথবা ডেস্কের ওপর ফেলে রেখে না যায়।পরীক্ষা শেষে উত্তরপত্র স্বাক্ষরপত্রের সঙ্গে যাচাই করে কক্ষ প্রত্যবেক্ষক ও জ্যেষ্ঠ প্রত্যবেক্ষককে এ মর্মে নিশ্চিত হতে হবে যেন উপস্থিত সকল পরীক্ষার্থীর উত্তরপত্র সংগৃহীত হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাস কাউন্টার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৬
বাস কাউন্টার নিয়ে লক্ষ্মীপুরে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার ও যাত্রীবাহী বাস কাউন্টারকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত Read more

পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস, আতঙ্কে দিন কাটে শিক্ষার্থীদের
পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস, আতঙ্কে দিন কাটে শিক্ষার্থীদের

দিনাজপুরের খানসামা উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকটে চলছে পাঠদান। কোথাও ভবন পরিত্যক্ত, কোথাও নেই কোনো ভবনই—শুধু টিনশেড। শিক্ষার্থীরা প্রতিদিন Read more

পূজার ছুটিতেও খোলা থাকবে জবির কেন্দ্রীয় গ্রন্থাগার
পূজার ছুটিতেও খোলা থাকবে জবির কেন্দ্রীয় গ্রন্থাগার

শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম এবং লক্ষ্মীপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা থাকবে।রবিবার (২৮ সেপ্টেম্বর) Read more

জ্বালানি চাহিদা মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
জ্বালানি চাহিদা মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক Read more

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস
শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস

আগামীর জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক Read more

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব: ছাত্রদল সভাপতি
ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন