যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই গুলির ঘটনার পর আটক সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন লস অ্যাঞ্জেলেসের উপশহর টরেন্সের বাসিন্দা। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকা অবস্থায় অনুষ্ঠানস্থলের কাছে তাকে অস্ত্রসহ আটক করা হয়। খবর সিএনএনের। পাবলিক রেকর্ড অনুযায়ী, অ্যালেন একটি কোচিং ও টেস্ট প্রিপারেশন প্রতিষ্ঠান ‘সি২ এডুকেশন’-এ খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাকে ‘টিচার অব দ্য মান্থ’ হিসেবেও স্বীকৃতি দেয়।শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিংগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।শিক্ষাজীবনে তিনি একটি হুইলচেয়ারের জন্য জরুরি ব্রেকিং সিস্টেমের প্রোটোটাইপ তৈরি করে স্থানীয় সংবাদেও জায়গা করে নিয়েছিলেন।অ্যালেন নিজেকে একজন ভিডিও গেম ডেভেলপার হিসেবেও পরিচয় দিতেন। তিনি ‘বোরডম’ নামে একটি ইন্ডি গেম তৈরি করেন, যা স্টিম প্ল্যাটফর্মে বিক্রি হয়। এছাড়া ‘ফার্স্ট ল’ নামে আরেকটি গেম ডেভেলপমেন্টের কাজও চলছিল বলে জানা গেছে।ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তিনি মার্কিন রাজনীতিবিদ কামালা হ্যারিসের নির্বাচনু প্রচারণায় ২৫ ডলার অনুদানও দেন।ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে তৈরি হওয়া ভিড় শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। অতিরিক্ত মানুষের চাপে নিরাপত্তা Read more

চট্টগ্রামের সিইপিজেডে লাগা আগুনের তীব্রতা বাড়ছে
চট্টগ্রামের সিইপিজেডে লাগা আগুনের তীব্রতা বাড়ছে

চট্টগ্রাম নগরীর সিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ) এলাকার পোশাক কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের Read more

ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা
ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা

খাগড়াছড়িতে অভিনয় কায়দায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে পাঁচটি টিয়া পাখির ছানা জব্দ করেছে বন বিভাগের কর্মকর্তারা। রবিবার (১১ মে) দুপুরে জেলার Read more

বুলু ও দুদুকে চিঠি দিয়ে বিএনপির সতর্কবার্তা
বুলু ও দুদুকে চিঠি দিয়ে বিএনপির সতর্কবার্তা

দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে চিঠি দিয়ে সতর্ক করেছে বিএনপি।বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির দপ্তর থেকে দেওয়া Read more

বাঘাইছড়িতে আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
বাঘাইছড়িতে আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা

রাঙামাটির বাঘাইছড়িতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১০ ঘটিকায় Read more

মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা
মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রিয়াজ উদ্দিন আত্মহত্যা করেছেন। বুধবার (৯ জুলাই) কায়রোর আব্দু বাসা এলাকায় নিজ ভাড়া বাসায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন