সরকারকে বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি রিট মামলার চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ রায় ঘোষণা করে।রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান; সঙ্গে ছিলেন আইনজীবী তানজিলা রহমান।রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, বর্তমান ব্যবস্থায় বিয়ে ও তালাকের তথ্য কার্যকরভাবে যাচাই করা সম্ভব হয় না, যা পারিবারিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে এবং অনেক ক্ষেত্রে সন্তানের বৈধতা নিয়েও জটিলতা তৈরি হয়। এছাড়া কোনো অপারেশনাল ও কার্যকর ডিজিটাল ডেটাবেস না থাকায় প্রতারণার সুযোগ তৈরি হয়, যা নাগরিকের সম্মান ও মৌলিক অধিকার-সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে স্বীকৃত মানবিক মর্যাদা-লঙ্ঘন করে।রায়ে বলা হয়, রাইট টু লাইফ শুধু বেঁচে থাকার অধিকার নয়, এটি মানবিক মর্যাদা রক্ষার অধিকারকেও অন্তর্ভুক্ত করে।নিবন্ধন সংক্রান্ত আইন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো পূর্ণাঙ্গ, অপারেশনাল ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একদিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ল
একদিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ল

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এক দিনের ব্যবধানে দাম বাড়ানোর নতুন এ ঘোষণা Read more

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার রাতে Read more

গাইবান্ধায় হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে আহত ১১
গাইবান্ধায় হঠাৎ অচেনা প্রাণীর আক্রমণে আহত ১১

গাইবান্ধায় হঠাৎ করেই অচেনা প্রাণীর আক্রমণে শিশু, নারী, পুরুষসহ ১১ জন ব্যক্তি আহত হয়েছে। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর Read more

যশোর হাসপাতাল থেকে ফের ‘ভুয়া ইন্টার্ন’ আটক
যশোর হাসপাতাল থেকে ফের ‘ভুয়া ইন্টার্ন’ আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ফের ভুয়া ইন্টার্ন ডাক্তার আটক হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১১ টার দিকে Read more

সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক
সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক

ঈদুল আযহা উপলক্ষে প্রিয়জনের টানে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। উত্তরের পথে যাত্রা করা যাত্রীদের ঢল এখন সিরাজগঞ্জের মহাসড়কে। যমুনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন