মার্কিন প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পাকিস্তান সফর শেষ করে তেহরানে ফিরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শনিবার (২৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও তাদের সাথে কোনো ধরনের সাক্ষাৎ ছাড়াই আরাগচি পাকিস্তান ত্যাগ করেন।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্যে তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে শনিবার পাকিস্তানে পাঠাচ্ছেন। এমনকি হোয়াইট হাউজ জানিয়েছিল, প্রয়োজন হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত।তবে আরাগচি পাকিস্তানে পৌঁছানোর পরপরই ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই সফরে মার্কিন সরকারের প্রতিনিধিদের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসবে না তেহরান। শেষ পর্যন্ত মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছানোর আগেই আরাগচি তার সফর সংক্ষিপ্ত করে বিদায় নেন। ইসলামাবাদের নিকটবর্তী একটি বিমানবন্দরে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।পাকিস্তান ত্যাগের আগে আরাগচি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে তেহরান জানায়, আরাগচি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি এবং যুদ্ধ বন্ধে ইরানের ‘নীতিগত অবস্থান’ বা ‘রেড লাইন’গুলো ব্যাখ্যা করেছেন। ইরানের প্রস্তাবনাগুলো শোনার পর চলমান আলোচনা প্রক্রিয়ার ওপর আস্থা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।বিবৃতিতে আরও জানানো হয়, পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও যুদ্ধ বন্ধের সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে তেহরান।সূত্র: এপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে
কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে

কুয়েতে কর্মরত বাংলাদেশি যুবক জামাল মাতুব্বরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১ জানুয়ারি কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে কর্মস্থলেই তার Read more

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি রামপাহাড় বিট এলাকায় সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বন্যহাতির আক্রমণে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯০
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০০।বুধবার Read more

চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে সীমান্তবর্তী আনন্দপুর Read more

জরুরি ওষুধ নিশ্চিতে ভূঞাপুরে সারারাত দুই ফার্মেসি খোলা রাখার নির্দেশ
জরুরি ওষুধ নিশ্চিতে ভূঞাপুরে সারারাত দুই ফার্মেসি খোলা রাখার নির্দেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা সদরে অন্তত দুইটি ফার্মেসি রাতের বেলাতেও খোলা রাখার নির্দেশ দিয়েছে পৌরসভা প্রশাসন। জনস্বার্থে ও রোগীদের জরুরি ওষুধ Read more

কক্সবাজারে বাতিল হলো বর্ধিত উৎসকর, জমি লেনদেনে ফিরল স্বস্তি
কক্সবাজারে বাতিল হলো বর্ধিত উৎসকর, জমি লেনদেনে ফিরল স্বস্তি

কক্সবাজারে দলিল নিবন্ধনে সম্প্রতি ধার্যকৃত বর্ধিত অতিরিক্ত উৎসকর (উৎসে কর) অবশেষে বাতিল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন