টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা সদরে অন্তত দুইটি ফার্মেসি রাতের বেলাতেও খোলা রাখার নির্দেশ দিয়েছে পৌরসভা প্রশাসন। জনস্বার্থে ও রোগীদের জরুরি ওষুধ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার (১২ অক্টোবর) পৌরসভার প্রশাসক মো. রাজিব হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে এবং হাসপাতালের রোগীদের সুবিধার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত বৈধ লাইসেন্সপ্রাপ্ত অন্তত দুইটি ফার্মেসি প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।ফার্মেসি মালিকরা মাসিক ভিত্তিতে রাত্রীকালীন ডিউটি রোস্টার প্রস্তুত করে পৌরসভায় জমা দেবেন। পাশাপাশি বৈধ ট্রেড লাইসেন্স, DGDA অনুমোদিত ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পৌরসভার জনস্বাস্থ্য শাখা নিয়মিত এটির তদারকি করবে এবং দায়িত্ব পালনের বিষয়টি প্রতিবেদন আকারে প্রশাসকের কাছে জমা দেবে।চিঠিতে সতর্ক করা হয়েছে- কোনো ফার্মেসি এই আদেশ অমান্য করলে প্রথমবার লিখিত সতর্কবার্তা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করা হবে। পুনরায় লঙ্ঘনের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স স্থগিত বা বাতিল হতে পারে। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া নির্ধারিত রাত্রীকালীন ফার্মেসির তালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা কার্যালয় ও জনসমাগমস্থলে প্রদর্শন করা হবে। নাগরিকরা রাতের বেলায় ফার্মেসি বন্ধ বা অন্য কোনো অনিয়ম দেখলে সরাসরি পৌরসভায় অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে জানানো হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন মুঠোফোনে সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘রাতে পুরো উপজেলায় একটি ফার্মেসিও খোলা পাওয়া যায় না! তারমানে মানুষ কি রাতে অসুস্থ হয় না? বিশেষ করে হাসপাতালের রোগীদের যখন জরুরি ওষুধ প্রয়োজন, তখন তাদের সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই জনস্বার্থ এবং রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমি আজ এই অফিস আদেশ দিতে বাধ্য হয়েছি। আশা করি ফার্মেসি মালিক ও ব্যবসায়ীরা এই নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করবেন।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

আগামী ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ উল্লেখ করে রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। Read more

ভাঙ্গার দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফেরাতে হাইকোর্টের রুল
ভাঙ্গার দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফেরাতে হাইকোর্টের রুল

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আওতাধীন আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন Read more

ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির
ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তিনটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন