ইরানের দুই প্রদেশে অভিযান চালিয়ে প্রায় ২৪০ জন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি ঘোষণা করেছে যে তাদের কর্মকর্তারা কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সন্দেহভাজনদের।কুর্দিস্তান প্রদেশে ১১ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্যকে হত্যারও দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি তারা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও জব্দ করেছে। মেহেরের প্রতিবেদন অনুযায়ী, পৃথক অভিযানে আরও প্রায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়।এছাড়া কেরমানশাহ প্রদেশে ১৫৫ জনকে গ্রেপ্তার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ‘প্রতিবিপ্লবী গোষ্ঠীর’ সদস্য। এদের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত চারজন গুপ্তচরও রয়েছে বলে জানা গেছে।এদিকে ইরানের রাজধানী তেহরানে দেশটির পুলিশ এমন এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে, যার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার স্থান সম্পর্কিত নথি সংগ্রহ করে শত্রু নেটওয়ার্কের কাছে হস্তান্তর করার গুরুতর অভিযোগ রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ২৬ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (১১ জুন) Read more

শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির
শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, খুব ভালো নির্বাচন আমরা আশা করি। কেউ নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্টা করবেন Read more

১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীকে
১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীকে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এইচএসসি (আলিম) পরীক্ষায় শতভাগ ফেল করেছে। ১৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও ৯ জন Read more

রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার
রাঙ্গামাটির কর্ণফুলী নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন ফেরিঘাট এলাকার কর্ণফুলী নদী থেকে একটি অজ্ঞাত ১০-১১ বছর বয়সী কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ Read more

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, আট সেনাসদস্য আহত
ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, আট সেনাসদস্য আহত

রাজশাহীতে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় অন্তত আট সেনা সদস্য আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার Read more

শার্শায় রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আটক ২
শার্শায় রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আটক ২

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সন্ত্রাসীকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে গুলির খোসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন