পটুয়াখালীর মহিপুরে মো. ইব্রাহিম নামে এক ছাত্রশিবির নেতা সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। পদত্যাগকারী মো. ইব্রাহিম মহিপুর থানা শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।ফেসবুক পোস্টে ইব্রাহিম জানান, ব্যক্তিগত সিদ্ধান্তে সংগঠনের সব কার্যক্রম থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধির প্রেক্ষিতেই তার এই সিদ্ধান্ত।পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের সেবা ও নৈতিক কাজ শুধুমাত্র কোনো নির্দিষ্ট সংগঠন বা রাজনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন সচেতন নাগরিক হিসেবেও সমাজের কল্যাণে কাজ করা সম্ভব। তিনি আরও জানান, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা তার নেই। এখন থেকে নিজ পেশা, পরিবার এবং ব্যক্তিগত জীবনকেই প্রাধান্য দিতে চান তিনি।মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. ইব্রাহিম বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।”এ বিষয়ে মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুল্লাহ আল জোবায়ের (সিফাত মুসুল্লি) বলেন, “সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকতে হলে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। ইব্রাহিম ভাই পারিবারিক ব্যস্ততার কারণে সময় দিতে পারছিলেন না। আমাদের সঙ্গে আলোচনা করেই তিনি অব্যাহতি নিয়েছেন।”পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন বলেন, “ইব্রাহিম দীর্ঘদিন সংগঠনের সাথে কাজ করেছেন। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সংগঠন সম্মান জানায় এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ
বাঁশখালীতে বেড়িবাঁধে লবণাক্ত বালি, প্রশাসনের অভিযানে ড্রেজার জব্দ

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণে সাগরের লবণাক্ত পানি ব্যবহার করে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রশাসনের সতর্কবার্তা ও এলাকাবাসীর Read more

মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন
মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুকে দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টের সমালোচনা করেছেন Read more

ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর
ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর

অবৈধভাবে হলে ওঠা নিয়ে খবর প্রকাশ করায় ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির Read more

সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা
সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। হাদির Read more

বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্বকে বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন