বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন।শনিবার (২৫ এপ্রিল ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিমানের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ বশিরউদ্দীন। তার স্থলাভিষিক্ত হলেন অভিজ্ঞ এই ব্যবসায়ী ব্যক্তিত্ব। বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিন পদত্যাগের পর দীর্ঘদিন পদটি খালি ছিল।সংস্থাটিতে পরিচালক হিসেবে রয়েছেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনির ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাকে জড়িয়ে কাঁদছেন রিপন: ‘মা, আমার জীবনডা শেষ করলা!’
মাকে জড়িয়ে কাঁদছেন রিপন: ‘মা, আমার জীবনডা শেষ করলা!’

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গত কয়েকদিন থেকে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে রিপন মিয়াকে নিয়ে টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ, অন্যদিকে Read more

ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে যুবদল নেতার মৃত্যু
ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে যুবদল নেতার মৃত্যু

ঝিনাইদহে নির্মাণাধীন বাড়ির মাটি চাপা পড়ে নজরুল ইসলাম (৫২) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।শনিবার (০৩ এপ্রিল) দুপুর ১টার দিকে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নাগরপুরে ইয়াবাসহ দুই যুবক আটক
নাগরপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাথুরা এলাকায় অভিযান চালিয়ে Read more

১২ অক্টোবর: নামাজের সময়সূচি
১২ অক্টোবর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৪
কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৪

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে টহলরত অবস্থায় রিয়াদ হোসেন (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় বিজিবি এক হাবিলদার, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন